২১ আগস্ট গ্রেনেড হামলা:
খালেদা ও তারেককে ফাঁসিয়েছে প্রথম আলো
, ১০ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩তাসি’, ১৩৯২ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসিয়েছে ট্রান্সকম গ্রুপের দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। নানা কল্প-কাহিনি সাজিয়ে ওই ঘটনার পুনঃতদন্তকে নিয়ে গেছে ষড়যন্ত্রকারীদের টার্গেটের দিকে। এই দুটি পত্রিকাকে ব্যবহার করে দেশি-বিদেশি চক্র আদালতের মাধ্যমে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে।
সম্প্রতি অপরাধ এবং রাজনৈতিক বিশ্লেষকের আলোচনায় উঠে এসেছে ভয়ংকর সেই নীল নকশার তথ্য। শুধু তাই নয়, তদন্ত কোন দিকে নিতে হবে সেই পথও বাতলে দিয়েছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ২০০৮ সালের ২১ আগস্ট তার পত্রিকায় একুশে আগস্ট বোমা হামলা নিয়ে রচিত নিবন্ধে লিখেছিলেন, বিগত সময়কালে প্রথম আলোর অনুসন্ধানে আরও জানা গেছে, জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে সে সময় ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে কোনো তদন্ত করতে নিষেধ করেছিলেন। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তার পছন্দের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের দিয়ে ২১ আগস্টের হত্যাকান্ডের উদ্দেশ্যমূলক তদন্ত করতে বলেছিলেন।
২১ আগস্ট হত্যাকা- নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শীর্ষ নেতৃত্বকে ফাঁসাতে তৎপর ছিল ট্রান্সকম গ্রুপের আরেকটি পত্রিকা দ্য ডেইলি স্টার। ওই পত্রিকাটিতে ‘ইসলামি জঙ্গি’ তত্ত্ব এবং ২১ আগস্ট বোমা হামলার সঙ্গে তারেক রহমানকে জড়ানোর খবর প্রকাশ করা হয়েছিল নানা কৌশলে। ওই পত্রিকার তৎকালীন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক ২০০৯ সালের ২৬ অক্টোবর ‘এটা ছিল হাওয়া ভবনের প্লট’ শিরোনামে লিখেছিলেন বড় প্রতিবেদন।
তাতে উল্লেখ ছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, শেখ মুজিবুর রহমানের একজন পলাতক খুনি, জামাতের একজন শীর্ষ নেতা, হরকাতুল জিহাদের (হুজি) দুই প্রতিষ্ঠাতা এবং আল মারকাজুল ইসলামীর একজন নেতাও ওই ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করতে পারেনি। তাদের জবানিতে উঠে এসেছিল হাওয়া ভবনের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির উপস্থিতিতে তারা হত্যার সিদ্ধান্ত নেন।
একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বিএনপি সরকারের প্রশাসন অনেক কিছুতেই নোংরা হস্তক্ষেপ করছিল। কারণ তারেক রহমান, বাবর এবং আমিনুল হকের নেতৃত্বে এর শীর্ষস্থানীয় নেতারা ২০০৪ সাল থেকে জামাতুল মুজাহিদীন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করে শিরোনামে এসেছিলেন।
গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর সব পরামর্শ এই দুটি পত্রিকা হাসিনা সরকারকে দিয়েছিল। সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলার তদন্ত নানাভাবে প্রভাবিত হয়। এই মামলার তদন্ত তদারক কর্মকর্তা আবদুল কাহার আকন্দের সঙ্গে এই দুটি পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারদের দফায় দফায় বৈঠক হওয়ার তথ্যও জানা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












