আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি জিম্মি মুক্তির কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করেছে হামাস।
সন্ত্রাসবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাস এই সিদ্ধান্ত নিয়েছে।
হামাস জানিয়েছে, উত্তর গাজায় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্বিত করা হচ্ছে। একই সঙ্গে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে। এছাড়া, মানবিক সহায়তাও আসতে দিচ্ছে না সন্ত্রাসবাদী ইসরায়েল।
উল্লেখ্য, আগামী শনিবার নতুন দফায় জিম্মি মুক্তির কথা ছিল।
জিম্মি বিনিময়ের প্রথম ৪২ দিনে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে চার বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, সকালে শাহপরীর দ্বীপের চার জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। সেখান থেকে বেলা ১১টার দিকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে।
আজ বুধবার দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। একই সময়ে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। আগামী কয়েক দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
তবে জুমুয়াবার বা এরপর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বর মাস ধরে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই জানিয়ে আসছে যে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি।
নির্বাচন কমিশন ভবনে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ এ কথা বলেন বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার দিবাগত রাত ২টার দিকে সিসি ক্যামেরাটি লাগানো হয়েছে।
জানা যায়, আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্যরেখার একটি ইউক্লিপটাস গাছে সিসি ক্যামেরাটি বাংলাদেশের দিকে তাক করে স্থাপন করেছে ভারতীয় বিএসএফ ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।
পরে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সবারই কমপক্ষে এক ঘন্টা যিকির করতে হবে। বেশী করতে পারলে আরো ভালো। রুহ ছাড়া জিসিমের তো কোন দাম নাই। রুহটা থাকলে জিসিমটাকে মানুষ কদর করে। জিসিম থেকে রুহটা বের হয়ে গেলে জিসিমক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পেশাদার বাহিনীর সদস্য হয়েও অপেশাদার কাজে জড়িয়ে গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রায় পৌনে তিন লাখ সাজা পেয়েছে। সাজা পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দুই লাখের কিছু বেশি। তাদের কেউ লঘুদ-, কেউ পেয়েছে গুরুদ-। অন্তর্র্বতী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন মনে করে, আচরণগত পরিবর্তনের জন্য শাস্তি দিয়ে পুলিশের এত সদস্যের মধ্যে শুধু ক্ষোভ সৃষ্টি করা হয়েছে।
পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশের অভিয বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১০ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসে এ তথ্য জানান প্রবাসী প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ।
তিনি বলেন, রমনা জোনের ডিসির উদ্যোগে আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই।
সেখানে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ ১৮ জন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেল সোয়া ৫টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১৮ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, তালিমী মজলিশে বসারও আদব সুন্নত রয়েছে। এগুলো সবই শিখতে হবে। সবারই যথেষ্ট আদব আকীদা হুসনে যন শিখা অত্যন্ত জরুরী। সারাজীবন ইবাদত ব›েগী করলেও কোন কাজ হবেনা যদি আদব আকীদা হুস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি সেচ শেষ হলেও সেখানে সন্দেহজনক কোনো কিছুরই দেখা মেলেনি। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচযন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচযন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লে বাকি অংশ পড়ুন...












