গাজীপুরে দুই দিনে আ.লীগের নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৮৭
গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে এবং ‘অপারেশন ডেভিল হান্টে’ ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী আছেন ৮১ জন।
গত জুমুয়াবার থেকে শুরু করে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর পর্যন্ত দুই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশ ও জেলা পুলিশ এ অভিযান চালায়।
গাজীপুর মহানগর পুলিশের চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তাহেরুল হক জানান, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দুই দিনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
তাহেরুল হক জানান, জুমুয়াবার রাতে ধীরাশ্রম এলাকার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। এদিন রাতেই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হলো। তারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।