নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত মন্তব্যের মাধ্যমে বিচারিক কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদ- দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
গত বছর অনলাইনে ছড়িয়ে পড়া ফাঁস হওয়া ফোনালাপ থেকে এই মামলা হয়েছে। অডিও ক্লিপে শেখ হাসিনাকে গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে বলতে শোনা যায়, 'আমার বিরুদ্ধে ২২৭টি মামলা দায়ের করা হয়েছে, তাই আমি ২২৭ জনকে বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
দেশি খেজুর দিয়েই অভিনব এক পানীয় বানিয়েছেন ঝিনাইদহের আহসান ইসলাম শাহিন। খেজুরের বীজ থেকে তৈরি এ পানীয় টেক্কা দিচ্ছে কফির সঙ্গে।
জানা গেছে, ঝিনাইদহের কৃষি উদ্যোক্তা আহসান ইসলাম শাহিন। নবগঙ্গা নদীর কোলঘেঁষে ৪৩ শতক জমিতে গড়ে তুলেছেন ছোট্ট খামারবাড়ি। সেই খামারবাড়িতে কৃষি উদ্ভাবনের নানা দিক নিয়ে তিনি নিভৃতে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
আহসান ইসলাম শাহিন বলেন, দেশি খেজুর কেউ খায় না। গাছের গোড়ায় পড়ে থাকে। নষ্ট হয়। এসব দেখে আমি দেশি খেজুরের বীজ দিয়ে কিছু করা যায় কি না চিন্তা করি। পরে অনলাইনের মাধ্যমে জানতে পারি, ম বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
ভেড়ামারা উপজেলা পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারো তীব্র ভাঙন শুরু হয়েছে। ফলে ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন পাড় করছেন নদীপাড়ের চার গ্রামের বাসিন্দারা।
সরেজমিন জানা যায়, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের ১২মাইল, টিকটিকিপাড়া, মসলেমপুর ও মুন্সিপাড়া-সহ আশপাশের প্রায় ছয় কিলোমিটার এলাকায় এ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি; হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা ও নদী প্রতিরক্ষা বাঁধও। ভাঙন আতঙ্কে রয়েছে চারগ্রামের প্রায় ১০হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানান, উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একদিকে দুর্গম, অন্যদিকে অনেক উঁচু উঁচু পাহাড়। কোনোটির মাটি নরম, আবার কোনোটির মাটি জমাট সিমেন্টের মতো শক্ত। আগে থেকে কিছু বোঝার উপায় নেই। সমতলের মতো সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত -দেখে কাজ শুরু করা যায় না। কখনো কখনো পাহাড় কেটে কাজ করে কিছুটা এগোলে দেখা যায় অনেক কষ্টে বানানো কয়েকশ মিটার সড়ক চোখের পলকে ধসে পড়েছে! কোথাও কোথাও পাহাড়ের মাটি একেবারে পাথরের মতো শক্ত। তখন মাটি কাটতে হয় ড্রিল মেশিন দিয়ে। কেবল ২০০ মিটার পাহাড় কেটে সড়কের উপযোগী করতে সময় লাগে এক মাসের বেশি।
মাটির প্রকৃতি বোঝার এই সমস্যার পাশাপাশি আরও অন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি বাহিনীর গুমের শিকার হওয়ারা নির্যাতনের শিকার হবে এমনটা অনুমেয়। বর্বর নির্যাতনের জেরে গুম হওয়াদের শরীরে হতো ক্ষত। স্পষ্ট হতো নির্যাতনের চিহ্ন। সেসব ক্ষত মুছতে তাদের ক্ষতস্থানে দেওয়া হতো ওষুধ বা মলম। জনসম্মুক্ষে আনার পর ক্ষত বা নির্যাতনের চিহ্ন যেন না দেখা যায় তার জন্যই এমনটি করা হতো। অনেক ক্ষেত্রে নির্যাতনের চিহ্ন মুছে যাওয়া পর্যš -অপেক্ষা করেই তাদের মুক্তি দেওয়া হতো। অনেক ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে স্পষ্ট নির্যাতনের চিহ্ন দেখালেও সেসব অভিযোগ উপেক্ষা করা হয়।
গুম কমিশনের দ্বিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বহির্বিশ্বের নানামুখী চাপের পাশাপাশি একের পর অভ্যন্তরীণ সমস্যা দেশের রপ্তানি খাতে বড় ধরনের হুমকি তৈরি করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত স্থলপথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। ট্রাম্পের ঘোষিত শুল্ক নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের প্রকোপ আরও বাড়ছে। বৈশ্বিক অস্থিরতায় ইউরোপের ক্রেতারা সংশয়ে আছেন নতুন অর্ডার নিয়ে। বহির্মুখী এসব চাপের পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ সংকট। এনবিআর সংস্কার নিয়ে কর্ম বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
রিজওয়ান লাইব্রেরি। দেশের উত্তরাঞ্চলের প্রাচীন এই সংগ্রহশালা কালের সাক্ষী হয়ে শতবর্ষ পার করেছে। কিন্তু অযতœ-অবহেলা আর যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ৯০ বছর বয়সী এই গ্রন্থাগারের অমূল্য বই, দুষ্প্রাপ্য প্রকাশনা।
জানা যায়, তালিম ১৯৩৬ সালে স্থাপন করেন চাকরাইল রিজওয়ান লাইব্রেরি। এটি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাকরাইল গ্রামে অবস্থিত। নওগাঁয় রিজওয়ান লাইব্রেরি নামেও পরিচিত। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যা স্থানীয় ছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সাহিত্য বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
চার প্রধান দাবিতে রাজধানী ঢাকা থেকে শুরু হওয়া চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ ফেনীতে পৌঁছেছে। দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত রোডমার্চ গত জুমুয়াবার রাতে ফেনী পৌঁছায়। এরপর শনিবার সকালে সেখানে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মূল স্লোগান ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেব না’।
রোডমার্চ থেকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দেওয়া, স্টারলিংক ও করিডরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রসাধনী পণ্যের ন্যূনতম শুল্কায়ন মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোটার্স অ্যাসোসিয়েশন (বিসিটিআইএ)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, এই অবান্তর শুল্কনীতি বৈধ আমদানিকে নিরুৎসাহিত করবে, চোরাচালান বাড়াবে, বাজারে নকল ও মানহীন পণ্যের দৌরাত্ম্য তৈরি করবে এবং প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
সংগঠনের সভাপতি জহিরুল হক ভূঁইয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।
শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে বাতিল হয়ে যাওয়া ৩৭টি এলওআই (লেটার অব ইনটেন্ট) ইস্যুকৃত সৌরবিদ্যুৎ প্রকল্প পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে বাতিল হয়ে যাওয়া ৩৭টি এলওআই (লেটার অব ইনটেন্ট) ইস্যুকৃত সৌরবিদ্যুৎ প্রকল্প পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এসব প্রকল্পে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ হওয়ার কথা ছিল। বাতিলকৃত এসব সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যাপার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশসহ ৬টি দেশের অপরাধীরা জড়িত। এই চুরির জন্য অন্যতম দায়ী ব্যক্তি সাবেক গভর্নর আতিউর রহমান এখন কানাডায় পালিয়ে আছে।
সাইবার হ্যাকারদের মাধ্যমে এই রিজার্ভ চুরিতে সহযোগী হিসেবে জড়িত রয়েছে বাংলাদেশ ব্যাংকের ১১ জনের একটি দুষ্টচক্র। এই চক্রের মূল হোতা পদচ্যুত ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের বর্তমান নির্বাহী পরিচালক মেজবাউল হক। ভারতীয় নাগরিক নীলা ভান্নান ও রাকেশ আস্তা বাকি অংশ পড়ুন...












