শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, তাদের পরিবারসহ শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দূতাবাসের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি রাষ্ট্রদূতের জীবনের ঝুঁকি থাকায় তিনি গত সোমবার (১৬ জুন) রাতে নিজের বাসভবন ছেড়ে আরেকটি নিরাপদ জায়গায় ছিলেন। এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য একটি বড় অঙ্কের অর্থেরও প্রয়োজন। সেই অর্থ পাঠানোর চেষ্টা করছি। দূতাবাসে যে তহবিল আছে, সেটি দিয়ে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘চ্যান্সারি ও রাষ্ট্রদূতের বাসভবনে হামলার ঝুঁকি বেশি ছিল। রাষ্ট্রদূত গত সোমবার (১৬ জুন) রাতে নিজের বাসা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন।’
রুহুল আলম সিদ্দিকী জানান, তেহরানে আছেন, এমন ১০০ জনের মতো বাংলাদেশি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদেরসহ দূতাবাসে যত পরিবার আছে- তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে অর্থ পাঠানোর বিষয়টি বেশ কঠিন। তবে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে বাড়তি অর্থ লাগবে, সেটি আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল সেখানে কাজ করে না।
তিনি আরও বলেন, যেহেতু বিমান চলাচল বন্ধ। তাই এ মুহূর্তে ইরান ত্যাগ করার কোনও ব্যবস্থা নেই। স্থলপথে হয়তো কষ্ট করে তেহরান ত্যাগ করা সম্ভব। কিন্তু সেটিও নিরাপদ নয়। এ কারণে আমরা তাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছি।’ এই নির্দেশনা কার্যকর করতেও সময় লাগবে বলে তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)