মুরাদনগরে আঙুর চাষে শিক্ষার্থীর চমক
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কুমিল্লা সংবাদদাতা:
মুরাদনগরে আঙুর ফল চাষে চমক সৃষ্টি করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী কাজী নাজমুল ইসলাম। উপজেলার যাত্রাপুরে ১০ শতাংশ জমিতে আঙুর চাষ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। এলাকায় এটা প্রথম আঙুরের চাষ। ফলন হয়েছে কাঙ্ক্ষিত। এতে সফলতা পেয়ে আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন ওই শিক্ষার্থী। বাগান থেকে অর্গানিক আঙুর কিনতে ও সফলতার গল্প শুনতে আসছেন অনেকেই।
সরেজমিন দেখা যায়, ওই ছোট্ট বাগান থেকে চাহিদা অনুযায়ী গ্রাহকদের আঙুর সরবরাহ করা যাচ্ছে না। কিছু ফল বিক্রির পর আবারও পাকাপোক্ত হওয়ার অপেক্ষা চলছে। বাগানের মালিক নাজমুল জানান, পড়ালেখার পাশাপাশি তিনি এ ফল চাষ করেন। ছোট থেকেই তার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল। সেই আকাঙ্খা থেকেই কয়েক জাতের আঙুর চাষ শুরু করেন। তার বাগানে বিভিন্ন জাতের আঙুর রয়েছে।
নাজমুল আরও বলেন, চাকরির পেছনে না ঘুরে আমাদের যুব সমাজ যদি উদ্যোক্তা হয় তাহলে দেশ আরও বহু দূরে এগিয়ে যাবে। আমাকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন।
নাজমুলের বাবা তাজুল ইসলাম বলেন, আমার ছেলে আঙুর চাষ করে সফলতা অর্জন করেছে। তার আগ্রহ দেখে আমি খুব খুশি।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু বলেন, নাজমুলকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করছি। তার মতো অন্য শিক্ষার্থীরা যদি এভাবে উদ্যোক্তা হয়ে ওঠে তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তাছাড়া মানুষ হাতের নাগালে অর্গানিক ফল পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে সীমান্তে পুশইন করছে ভারত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেরপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামলা না করার শর্তে আটক অর্থ ছাড় পাচ্ছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন অর্থায়নে ৩০ দেশে ১২০ বিপজ্জনক রোগজীবাণুর ‘বায়োল্যাব’ নেটওয়ার্কের তথ্য ফাঁস
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কমছে পোশাক রপ্তানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)