ইরান-ইসরায়েল যুদ্ধ দেশের পোশাকশিল্পকে নাজুক করে তুলবে -বিজিএমইএ সভাপতি
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয় বৃদ্ধি, সেই সঙ্গে ইসরায়েল-ইরান যুদ্ধ বাংলাদেশের পোশাকশিল্পকে নাজুক করে তুলবে। সরকার ও তৈরি পোশাকশিল্পের বিভিন্ন পক্ষের সমন্বয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান বাবু।
গতকাল সোমবার বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের বিদায়ী প্রশাসক ও বিজিএমই’র সাবেক সভাপতিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বলেন, তৈরি পোশাকশিল্পে এখন প্রধান চ্যালেঞ্জ উৎপাদন ব্যয় কমানো। বিজিএমএতে সদস্যদের চাঁদার ২৫ শতাংশ কমানোর মধ্য দিয়ে ঘর থেকে উৎপাদন ব্যয় হ্রাসের কার্যক্রম শুরু হবে।
তিনি তৈরি পোশাকশিল্পের পথিকৃত উদ্যোক্তাদের সম্ভাবনা সম্মান জানাতে কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, নতুন কমিটি মানে পরিবর্তন। এ পরিবর্তন মানে হলো উদ্যোক্তা সদস্যদের অনেক আশার প্রতিফলন। এটা পূরণ করতে হবে।
তিনি বলেন, ৮০ দশকের রাজনৈতিক নেতারা তৈরি পোশাকশিল্পকে দর্জির কারখানা বলতেন, বিশ্বব্যাংক বলতো কটেজ। আমরা তাদের বলেছি তারা যেন এটা না বলেন। তৈরি পোশাকশিল্পকে আমরা আমদানি-রপ্তানি, আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনা ও প্রযুক্তির সমন্বয়ের ' শিল্প'তে পরিণত করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানী সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমানবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ব্যবসায়ী নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘রক্তের বদলে রক্ত’: ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনের ছবি
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ বছরে দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম, ডয়চে ব্যাংকের পূর্বাভাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, জানিয়েছে তেহরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)