নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ১৯৯১ সাল থেকে ৩২টি দুর্ঘটনা ঘটেছে। ’৯১ সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। সে সময় এক দিনেই ৪৪টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়। রাজধানীর উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনা এ তালিকায় বিরল ও ভয়াবহ সংযোজন। যেখানে যুদ্ধবিমান সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিহত হয়েছে। বিমানবাহিনীর এর আগের বেশির ভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর একটি স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিএনপি মিডিয়া সেল তাদের অনলাইন পেজে এ তথ্য জানিয়েছে।
কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তা হলো- একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানের তৎপরতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার। মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়া নিয়ে নানা আলোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে এই সিদ্ধান্ত নেয় সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
মাহফুজ আলম বলেন, ‘মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৩১ জনের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহত অপর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বগুড়া, নওগাঁ, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, যশোর, রাজবাড়ী ও রাজশাহীতে তারা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর মধ্যে কুমিল্লা, যশোর ও রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইএসপিআর-এর এক বার্তায় বলা হয়, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান। বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান নয়; বরং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছে আইএসপিআর।
ওই বার্তায় বলা হয়, মাইলস্টো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের মতো না আছে অত্যাধুনিক সমরাস্ত্র, না আছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা- আছে শুধু বুকভরা ঈমানী সাহস আর নিজ ভূমি রক্ষার অটুট সংকল্প। আর এই শক্তিতেই দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন আল কুদস ব্রিগেড।
গাজা উপত্যকা নিয়ে যে শয়তানী শুরু করেছিলে সন্ত্রাসী নেতানিয়াহু, তা এখন ক্রমশই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আর সেই স্বপ্ন গুঁড়িয়ে দিতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন আল কুদস ব্রিগেডের সাহসী সদস্যরা।
ধ্বংসস্তূপের মধ্যেই দখলদার বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার সকল জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির দাবিতে দাবিতে গত শনিবার (১৯ জুলাই) রাতে তেল আবিবের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার দখলদার ইসরায়েলি।
ইসরায়েলি ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানিয়েছে, চুক্তির দাবিতে বিক্ষোভকারীরা তেল আবিবের মধ্যাঞ্চলের হোস্টেজ স্কয়ার থেকে হায়ারকন স্ট্রিটে অবস্থিত মার্কিন দূতাবাস শাখার দিকে মিছিল করে।
সংবাদপত্রটি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যানার বহন করে এবং যুদ্ধের অবসান ও জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার জন্য স্লোগান দেয়।
হামাসের কাছ থেকে মুক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে মারাত্মকভাবে দলীয়করণ করা হয়েছিল প্রশাসন। অভিযোগ ছিল দক্ষ ও পেশাদারিত্বের পরিবর্তে দলীয় আনুগত্যের ভিত্তিতেই বেশিরভাগ ক্ষেত্রে চূড়ান্ত হতো পদোন্নতি। তবে দলনিরপেক্ষ অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর দলীয় পরিচয়ের বাইরে সৎ ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি ও পদায়ন পাবেন এমনটাই প্রত্যাশা ছিল বঞ্চিতদের। কিন্তু এখনও দলীয় পরিচয় মূল প্রভাবক হিসেবে কাজ করছে এমন অভিযোগ তাদের। এর মধ্যে জামায়াতপন্থিদের দাপট উল্লেযোগ্য। এমনকি ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত ও জামায়াতপন্থি আমলারা কৌ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণ করা বইয়ের মান যাচাইকারীদের মধ্যে চলছে এক আজব প্রতিযোগিতা। সরকারের অন্যান্য দপ্তরে যেখানে ব্যয় কয়েক গুণ বেশি দর দেখানো হয়, তার বিপরীতে বইয়ের মান যাচাই এজেন্সি নিয়োগ হচ্ছে নামমাত্র মূল্যে। কেউ কেউ আছে বিনা পয়সায়ও সেই কাজ করে দিতে চায়। আবার কেউ আছে আরেক ধাপ উপরে। কয়েক কোটি টাকার কাজ মাত্র ৭৭ হাজার টাকায় নিতে ঘুষ বাবদ খরচ করেছে কোটি টাকা। প্রথমে শুনে মনে হতে পারে দেশের কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ‘মহান হৃদয়’-এর অধিকারী মানুষরা বুঝি তুমুল প্রতিযোগিতায় নে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অন্তবর্তী সরকার কর্তৃক ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মিশন চালু করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা গুরুত্বপূর্ণ ৪টি কারণে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মিশন চালুর বিরোধিতা করছি-
১. সার্বভৌমত্বগত সমস্যা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দেশের অভ্যন্তরীণ নানান বিষয়ে হস্তক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গত জুমুয়াবার থেকে গতকাল রোববার পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সন্ত্রাসী সেনা নিহত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে এ তথ্য।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত জুমুয়াবার উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছোড়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এতে ওই সাঁজোয়া যানে থাকা ১৭ জন ইসরায়েলি সেনার মধ্যে ৭ জন নিহত হন এবং আহত হন বাকি ১০ জন।
তুরস্কের রাষ্ট বাকি অংশ পড়ুন...












