লালমনিরহাট সংবাদদাতা:
জেলার কৃষি অর্থনীতিতে কলা চাষ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশেষ করে জেলার বুদারুর চর ও তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলসহ জেলার অন্যান্য চর এলাকায় কৃষকরা এখন ধান, পাট, আলু ও ভুট্টার মতো প্রচলিত ফসলের পরিবর্তে কলা চাষে ঝুঁকছেন।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী হাট ধীরে ধীরে কলার কেন্দ্রীয় বাজার হয়ে উঠেছে। সপ্তাহের শনিবার ও বুধবার এই দুই দিন হাট বসে।
হাট ইজারাদারদের সাথে কথা বলে জানা যায়, বড়বাড়ী হাট থেকে প্রতি সপ্তাহে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। শুধু লালমনিরহাট নয়, পার্শ্ববর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। ইলিশসহ অন্যান্য মাছের দামও চড়া। আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে চালের বাজারে।
গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
মাসখানেকের বেশি সময় ধরে অস্থির রাজধানীর চালের বাজার। এদিকে বাজারে বেড়েছে মাছের রাজা ইলিশের দামও।
মাছ কিনতে আসা ক্রেতা আজিজুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ইলিশ তো সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে গেছে। কেজিতে অন্তত তিনশো টাকা বেড়েছে সপ্তাহ ব্যবধানে। অন্যান্য মাছের দামও চড়া।
বিক্রেত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো ছিল। এবার সেখানে টানানো হয়েছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার। পাশাপাশি চলছে পরিষ্কার করার কাজও।
নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে ‘আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। মূলত দ্রুত নির্বাচনের দাবি আদায়ে সরকারকে চাপে রাখতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তিন মাসব্যাপী কর্মসূচির একটি খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে। এতে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসনভিত্তিক পদযাত্রাসহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তাব আছে।
গত বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সভায় এসব প্রস্তাব তুলে ধরেন নেতারা। সভায় দলের ভারপ্রাপ্ত চ বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
পরশুরাম সীমান্তে ভারতীয় হানাদার বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম মিল্লাত হোসেন (২১) ও লিটন (৩২)। এরমধ্যে মিল্লাত পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে, আর লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আহত যুবকের নাম আফছার (৩১)।
মিল্লাতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। অপরদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) একটি। প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সচিবালয় থেকেই মূলত দেশ পরিচালিত হয়। তাই সচিবালয়ে ঢুকতে গেলে বিশেষ পাসের (অনুমতিপত্র) প্রয়োজন হয়। কিন্তু ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বারবার আন্দোলনকারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করার ঘটনায় এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত বছরের ২৫ আগস্ট চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী আনসার সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেওয়ায় সচিবালয়ের কর্মকর্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের মধ্যাঞ্চলীয় হেনান ও হুবেই প্রদেশ। পানির নিচে ডুবে গেছে রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। আবাসিক ভবনগুলোতে আটকা পড়েছে বহু বাসিন্দা।
এতে প্রদেশগুলোর জনজীবন বিপর্যয়ে পড়েছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা।
এছাড়া, হুবেই প্রদেশের জিয়ানফেং শহরের নিম্নাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানিতে আটকা পড়ে ২০ জনেরও বেশি মানুষ।
পরে জানালা ও বারান্দা দিয়ে তাদের উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। শহরের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার পর আশ্রয়কে বাকি অংশ পড়ুন...
কথিত অন্তর্র্বতী সরকার একের পর এক দেশ বিরোধী (দেশ বিক্রির) কার্যক্রম করেই যাচ্ছে। জনগণের ইচ্ছা আকাঙ্খাকে তোয়াক্কা না করে এই অবৈধ সরকার পবিত্র দ্বীন ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী এমন সব কাজ করছে যা জনগণের ঈমানী অনুভূতিতে চরমভাবে আঘাত করছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মালিবাগ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেন ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। সমাবেশে তারা এ দাবি তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার অধিকার অন্তর্র্বতী সরকারের নাই। এর উদ্দেশ্য হচ্ছে ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেইর আল বালাহ এর দক্ষিণ-পূর্ব এরিয়ায় ১টি ইসরাইলি মারকাভা ট্যাংক ও ২টি এপিসি টার্গেটের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।
রাফাহর পূর্বে একদল ইসরাইলি সন্ত্রাসী সেনাদেরকে একটি বিল্ডিংয়ে ফাঁদে ফেলে এম্বুশ করে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা। সন্ত্রাসী সেনাদল প্রবেশের পর তাতে বিস্ফোরণ ঘটিয়ে টার্গেট করে যোদ্ধারা। এতে বিল্ডিংটি ধ্বসে পড়ে বিপুল সংখ্যক সন্ত্রাসী হতাহত হয়।
ফাইটিং লাইন থেকে ফেরার পর আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা রিপোর্ট করেছেন, খান ইউনিসের উত্তরে ১টি ইসরাইলি সেনাবাহী যান (এপিসি)'কে উচ্চ-ক্ষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের উন্নয়ন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সদ্য সমাপ্ত এই অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৬৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা ১৯৭৬-৭৭ অর্থবছরের পর থেকে সবচেয়ে কম অগ্রগতি।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, সংশোধিত বরাদ্দের ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় এবং বিভাগগুলো মাত্র ১ লাখ ৫৩ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয় করেছে।
জুলাই গণঅভ্যুত্থান ও এর পর শেখ হাসিনা সরকারের পতন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং রাজস্ব আদায়ে ঘাটতির ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডেনমার্কের ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দূতাবাস তাদের অনলাইন পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বাজারে ডেনমার্কের জাল ভিসা ঘুরছে, যা ব্যবহার করলে আবেদন বাতিল হতে পারে বা জাল ভিসা হাতে পেতে পারেন আবেদনকারীরা।
দূতাবাস জানিয়েছে, কেউ যদি কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির মাধ্যমে ডেনমার্কের ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করেন, তাহলে তার আবেদন বাতিল হতে পারে বা তিনি জাল ভিসা পেতে পারেন।
তাই সঠিক প্রক্রিয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দিল্লি লাগোয়া গুরুগ্রামের অন্তত ছয়জন পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহ করে আটক করে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে তাদের পরিবার অভিযোগ করেছে।
গুরুগ্রামের সেক্টর ১০এ-র কমিনিউটি হলে অস্থায়ী আটক শিবিরে দিন কয়েক আগে প্রায় দুশোজনকে দেখতে পেয়েছিলো সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্থ সিনহা।
সে জানায়, ওই সেন্টারে শুধু গুরুগ্রামের ওয়েস্ট জোন থেকে যাদের আটক করেছে, তাদের রাখা হচ্ছে। এরকম অন্যান্য জোনেও অস্থায়ী শিবির করা হয়েছে বলে শুনেছি, কিন্তু আমি নিজে সেইসব জায়গায় যাইনি।
খুবই অমানবিক, অস্বাস্থ্যকর পরিবে বাকি অংশ পড়ুন...












