নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠনতন্ত্র ঠিক নেই। এ ছাড়া দলটির ২৫ উপজেলা কমিটিতে নেই ২০০ ভোটার সমর্থক। কোনো কোনো উপজেলায় একই ব্যক্তিকে বারবার ভোটার সমর্থক হিসেবে দেখানো হয়েছে।
নিবন্ধন চেয়ে দলটির করা আবেদনের প্রাথমিক বাছাইয়ে এমন ত্রুটি পেয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এসব ত্রুটি সংশোধন করতে দলটিকে ১৫ দিন সময় দিয়েছে সংস্থাটি।
এনসিপির আহ্বায়ক নাহিদকে ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মাহবুব আলম শাহ।
চিঠিতে বলা হয়েছে, “জাতীয় নাগরিক পার্টি-এনসিপি” নামীয় দলের গত ২২ জুন দাখিল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। তারা জানিয়েছে, হাইপারসনিক ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার ফলে বহু মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং বিমান চলাচল বন্ধ করা হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে, তেল আবিবের কাছে দখলকৃত লদ এলাকায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বাকি অংশ পড়ুন...
জাবালিয়ায় দখলদারদের ট্যাংক
টার্গেটের প্রামাণ্য চিত্র প্রকাশ
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেছেন, ইউনূস সাহেবের কী অবস্থা হয় আল্লাহ জানে। আরো অনেক ঘটনা বাকি রয়ে গেছে। এখন মাত্র ট্রেইলার শুরু। খেলা শুরু হয়নি। যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা রেভ্যুলেশনের গার্ডের মত একটা কাজ করতে পারত। ওয়াচডগ অর্থাৎ কোথায় কী অন্যায় হচ্ছে- আমরা এটার পেছনে লেগে থাকব। আজকে সেটা না করে, তারা নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। এখানে কিছু বিকৃত মস্তিষ্কের লোক তাদেরকে বুদ্ধি দিয়েছেন। কিছু নাস্তিক লোকের সঙ্গে তাদের সম্পর্ক হয়েছে। এই নাস্তিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পশ্চিমা অপসংস্কৃতির পৃষ্ঠপোষক জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস স্থাপন, নারিকেল দ্বীপে নিষেধাজ্ঞা, চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়াসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল বাদ জুমুয়া রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ।
মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে।
এই প্রতিবাদী মিছিলে অন্তবর্তীকালীন সরকারের বিতর্কিত ও ষড়যন্ত্রমূল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুমের শিকার যারা আয়নাঘর থেকে বেঁচে ফিরেছেন তাদের বেশিরভাগের নামেই রয়েছে একাধিক মামলা। জুলাই গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে মুক্তি মিললেও মামলার ভারে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেননি তারা। বিভিন্ন জেলায় মামলার হাজিরা দিয়েই দিন পার করছেন। গুম কমিশন তদন্ত করে প্রায় ২৫৩ জনের গুমের তথ্যের সত্যতা পেয়েছে। এ তালিকায় থাকা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছে সমকাল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বর্তমানে মামলা চলমান।
প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১ নম্বর ক বাকি অংশ পড়ুন...
গাজার আল তুফফায় দখলদারদের সামরিক যানে অভিযানের প্রামাণ্যচিত্র প্রকাশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ স্লোভেনিয়া ঘোষণা দিয়েছে, তারা দখলদার ইসরাইলের কট্টর ডানপন্থী দুই মন্ত্রীকে দেশটিতে প্রবেশ করতে দেবে না। এই দুই দখলদার সন্ত্রাসী হলো ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির ও অর্থমন্ত্রী স্মোত্রিচ।
গত বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে এমন ঘোষণা দেয় দেশটি। সরকারের ভাষ্যমতে, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এটি এই ধরনের প্রথম পদক্ষেপ।
বিবৃতিতে বলা হয়, বেন গভির ও স্মোত্রিচকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করবে স্লোভেনিয়া। তারা চরম সহিংসতা উসকে দেওয়া ও ফিলিস্তিনিদের মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় গত বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না। ’
মৃত চালকের নাম শামসুদ্দিন (৩২), বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার সামাসপুর গ্রামে। তার স্ত্রী জানিয়েছেন, তার (শামসুদ্দিন) অনেক ঋণ আছে; মামলাও হয়েছে। বুধবার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তিনি থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ বাজারে শামসুদ্দিনের মোটর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এ ধরনের হামলা ঠেকানো গেল না কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কেন হামলা এড়ানো গেল না, তা নিয়ে চলছে আলোচনা।
দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা। এনসিপির এ পদযাত্রায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গত বুধবার দিনভর সংঘাত-সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। গত বুধবার দিবাগত রাত ৮টায় শুরু হওয়া ২২ ঘণ্টার এই কারফিউ চলে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।
কারফিউয়ের মধ্যে ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান। মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসর এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নামের তালিকা করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র বলছে, আন্দোলনে অংশগ্রহণ, অফিস বন্ধ রেখে কাজে অনুপস্থিত থাকা ও বিভিন্ন কর্মসূচি পালন করা ৩৪৬ জন এনবিআ বাকি অংশ পড়ুন...












