হামাসের বীরত্ব:
গাজার অলৌকিক যোদ্ধারা, দখলদারদের ঘুম হারাম করছে যারা
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দখলদার ইসরায়েলের মতো না আছে অত্যাধুনিক সমরাস্ত্র, না আছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা- আছে শুধু বুকভরা ঈমানী সাহস আর নিজ ভূমি রক্ষার অটুট সংকল্প। আর এই শক্তিতেই দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন আল কুদস ব্রিগেড।
গাজা উপত্যকা নিয়ে যে শয়তানী শুরু করেছিলে সন্ত্রাসী নেতানিয়াহু, তা এখন ক্রমশই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আর সেই স্বপ্ন গুঁড়িয়ে দিতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন আল কুদস ব্রিগেডের সাহসী সদস্যরা।
ধ্বংসস্তূপের মধ্যেই দখলদার বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইস্পাতদৃঢ় এই প্রতিরোধ যোদ্ধারা। আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত হয়েও গাজার যোদ্ধাদের শেষ করতে পারছে না সন্ত্রাসী নেতানিয়াহুর দখলদার বাহিনী। আল কুদসের অদৃশ্য শক্তি বারবার লক্ষ্যচ্যুত করে ফেলছে ইসরায়েলি শয়তানী পরিকল্পনা।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সন্ত্রাসী সেনারা গাজায় তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারছে না, যার ফলে সেনাদের মনোবলে ভাঙন ধরছে। আল কুদস ব্রিগেডের বরাতে সংবাদমাধ্যম আল মায়া জানিয়েছে, গাজা উপত্যকার দখলকৃত অঞ্চল সেদের মেফেলসম ও নিজরকে লক্ষ্য করে সিরিজ রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
শুধু আল কুদস নয়, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে নাস্তানাবুদ করে দিচ্ছে আরেক প্রতিরোধ সংগঠন আল আকসা মার্টায়ার্স ব্রিগেড। এক বিবৃতিতে তারা জানায়, খান ইউনিসের উত্তরাংশের পাঁচ নম্বর স্ট্রিট এলাকায় একটি ইসরায়েলি সামরিক বাহন লক্ষ্য করে মর্টার দিয়ে হামলা চালিয়েছে তারা। পরিস্থিতি বুঝে ওঠার আগেই দখলদার সেনারা ক্ষতির মুখে পড়ে।
গাজার দক্ষিণাঞ্চল, বিশেষ করে খান ইউনিস, এখন ইসরায়েলি সন্ত্রাসীবাহিনীর জন্য ভয়াবহ হামলার ক্ষেত্র হয়ে উঠেছে। এই অঞ্চলের অধিকাংশ এলাকাতেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)