স্কুলে বিমান বিধ্বস্ত:
বার্ন ইনস্টিটিউটে আরও ৪ শিশুর মৃত্যু, মোট নিহত ৩১
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৩১ জনের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহত অপর দুজনের মধ্যে একজন বিমানটির পাইলট এবং অপরজন মাইলস্টোন কলেজের একজন শিক্ষিকা।
দুর্ঘটনায় আহতদের বিষয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এই দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের সম্পর্কে তিনি বলেন, আমাদের ইউনিটে দুইজন রোগী ভেন্টিলেশনে আছেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের চিকিৎসা দিতে।
তিনি জানান, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমাদের রয়েছে। প্লাজমা, ওষুধ, ড্রেসিং, আইসিইউসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)