বিতর্কিত মানবাধিকার কমিশনের কার্যালয় বাতিলের দাবীতে সমাবেশ
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৬ জুলাই, ২০২৫ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মালিবাগ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেন ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। সমাবেশে তারা এ দাবি তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার অধিকার অন্তর্র্বতী সরকারের নাই। এর উদ্দেশ্য হচ্ছে মানবাধিকারের নামে নারীবাদী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা। এছাড়া দেশে জাতিসংঘের এই দপ্তর অস্থায়ীভাবে করলেও পরবর্তীতে এদের দেশ থেকে বের করা অত্যন্ত মুশকিল হতে পারে। মানবাধিকারের নামে দেশের সকল স্তরে নাস্তিকতা, মুক্তচিন্তার নামে দ্বীন ইসলামের বিরোধীতা, ব্যক্তি স্বাধীনতার নামে সমকামিতা, এলজিবিটিকিউ-কে উৎসাহিত করা হবে এবং যারা এর বিরোধিতা করবে তারা মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী বানানো হবে। তাই এখনই এই অনুমোদন বাতিল করতে হবে।
বক্তারা আরও বলেন, এই অন্তর্র্বতী সরকার দেশে স্টারলিংকের নেটওয়ার্ক চালু অনুমোদন দিয়েছে, যা জাতীয় নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহ নিয়ে উদ্বেগ বাড়াবে। স্টারলিংক নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি এড়িয়ে ইন্টারনেট দিতে পারে। পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল নিরাপত্তা অঞ্চল, তাই সরকার সেখানে বিদেশি নিয়ন্ত্রিত ইন্টারনেট নেটওয়ার্ক দিলে দেশের নিরাপত্তা বিঘিœত হবে এবং বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে।
বক্তারা দেশবিরোধী বিভিন্ন চুক্তির প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই অন্তর্র্বতী সরকার দেশের নিরাপত্তা ও স্বার্থ বিরোধী চুক্তি করে যাচ্ছে গোপনে গোপনে। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময়, ড্রোন নজরদারী, সিগন্যাল ইন্টেলিজেন্স বিষয়ে আমেরিকার সাথে গোপনে চুক্তি হয়েছে। ইসরাইলী কোম্পানীর সাথে গোয়েন্দা নজরদারী সরঞ্জাম কেনার বিষয়ে গোপনে চুক্তি হয়েছে। আগে থেকেই তো ইসরাইলী স্পাইওয়্যার চলছে। আবার ভারতের সাথেও সীমান্ত নজরদারী, পানি বন্টন নিয়ে গোপনে চুক্তি হয়েছে। সব চুক্তিগুলো হয়েছে গোপনে। সম্প্রতি আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে তাতে দেশের চরম ক্ষতি হবে। আবার সাথে সাথে নিরাপত্তারও হুমকি রয়েছে। এই অবৈধ সরকারের এই সব চুক্তি করার কোনো অধিকার নেই। অবিলম্বে সমস্ত চুক্তি বাতিল অথবা স্থগিত করতে হবে।
এহেন পরিস্থিতির প্রেক্ষিতে বক্তারা দাবি করেন, সেনাবহিনীর উচিত জরুরী অবস্থা জারী করে সরকারকে উৎখাত করা এবং দেশের ক্ষমতা গ্রহণ করা। সব চুক্তি স্থগিত করা। দেশকে নিরাপদ ও স্থিতিশীল করা। (সংবাদ বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরণে : প্রেস প্রতিনিধি: ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












