নিজস্ব প্রতিবেদক:
বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে ‘মেরুদ-হীন ও সবচেয়ে দুর্বল’ আখ্যায়িত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার মতে, সরকার নিজের কোনও সিদ্ধান্ত নিজে নিতে পারছে না- প্রতিটি বিষয়েই বিএনপির দিকেই তাকিয়ে থাকে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজিত সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, স্বাধীনতার পর কোনও সরকার এত বিস্তৃত সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি ও জামায়াতের মতো বড় রাজনৈতিক শক্তিগুলো এ স বাকি অংশ পড়ুন...
গোপালগঞ্জে সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে পাঁচ নাগরিক নিহত, বহু সংখ্যক আহত এবং পরবর্তীতে গণআটক-গ্রেপ্তার বিষয়ে পর্যবেক্ষণ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সংস্থাটির চার সদস্যের প্রতিনিধি দল দুই দিনব্যাপী প্রাথমিক তথ্যানুসন্ধান শেষে বলছে, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এছাড়া, রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা-সমাবেশের অধিকারকে ক্ষুণœ করেছে।
আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। গত জুমুয়া বাকি অংশ পড়ুন...
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে রাখাইন করিডোর এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুরুতে উত্তর রাখাইনে ত্রাণ পৌঁছানোর জন্য এই করিডোর চালুর কথা বলা হলেও এর পেছনে রয়েছে অনেক গভীর কৌশল। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ক্রমশ আরাকান আর্মির (এএ) হাতে চলে যাওয়ায়, তারা এখন মিয়ানমারের একটি বড় অংশে প্রভাব বিস্তার করছে। এই করিডোর ঘিরে যুক্তরাষ্ট্র, চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে। বাংলাদেশের অবস্থানও এতে জটিল হয়ে উঠেছে।
এই করিডোরকে জনসমক্ষে ত্রাণ সহায়তার রুট হিসেবে তুলে ধরা হলেও, এর ম বাকি অংশ পড়ুন...
দখলদারদের উপর আরও বিধ্বংসী অভিযানের প্রামাণ্যচিত্র প্রকাশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যায় এক দিনে আরও ৯১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন সাড়ে চার শতাধিক। এ নিয়ে নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫০০ ছাড়িয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৯১টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৫৩ জন আহত হয়েছেন।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারি বৃষ্টি ও ভূমিধস নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে খুলনা, বরিশা বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
সাঘাটা থানায় ঢুকে পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা ও থানার এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল জুমুয়াবার থানার পাশে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার হওয়া যুবকের নাম-পরিচয় জানা যায়নি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি থানায় অভিযোগ লেখাতে এসে কথা- কাটাকাটির এক পর্যায়ে পুলিশের এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন দায়িত্বরত কনস্টেবল চিৎকার দিলে পাশে কক্ষে থাকা এএস বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক খুলনার ফুলতলা শাখায় সাইফুল্লাহ হাজেরী নামে এক ব্যক্তিকে চোখ-মুখ বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি প্লায়ার্স দিয়ে তার হাতের নখও ওঠানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট শাখার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার সাইফুল্লাহ হাজেরী ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত যমুনার নৌপথে ফেরি সেবা অবশেষে আলোর মুখ দেখছে। সারিয়াকান্দির কালিতলায় শুরু হয়েছে নৌ-বন্দর স্থাপনের প্রাথমিক কাজ। ১৩ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা (জি) বন্দরটি পরিদর্শন করেন। এখন শুধু ফেরির হুইসলের অপেক্ষায় যমুনা পাড়ের মানুষ।
জানা গেছে, নদীপথে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য কালিতলা এলাকায় সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌ-বন্দর স্থাপনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব দ বাকি অংশ পড়ুন...












