সবজির বাজার চড়া, স্বস্তি নেই সবজি-চালে
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। ইলিশসহ অন্যান্য মাছের দামও চড়া। আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে চালের বাজারে।
গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
মাসখানেকের বেশি সময় ধরে অস্থির রাজধানীর চালের বাজার। এদিকে বাজারে বেড়েছে মাছের রাজা ইলিশের দামও।
মাছ কিনতে আসা ক্রেতা আজিজুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ইলিশ তো সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে গেছে। কেজিতে অন্তত তিনশো টাকা বেড়েছে সপ্তাহ ব্যবধানে। অন্যান্য মাছের দামও চড়া।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় চড়া ইলিশের বাজার। এর প্রভাব পড়েছে অন্যান্য মাছের দামেও। রাজধানীর কারওয়ানবাজারের ইলিশ বিক্রেতা শুকুর আলী বলেন, সাগরে এবার ইলিশ কম ধরা পড়ছে। যা ধরা পড়েছ তা চাহিদার তুলনায় অনেক কম। এতে বেড়ে গেছে দাম।
চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই ভোগাচ্ছে ক্রেতাদের। রাজধানীর কারওয়ানবাজারের চাল ব্যবসায়ী রাকিব বলেন, নতুন করে দাম বাড়েনি। তবে কমারও কোনো সুখবর নেই। বর্তমানে মিনিকেট চালের কেজি ৮২-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম। বাজারে প্রতিকেজি কচুরমুখী ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, পটোল ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, গাজর ৬০ টাকা ও কহি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ৫০-৬০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৭০ টাকা ও ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে।
আর কদু প্রতি পিস ৬০-৭০ টাকা ও চালকুমড়া প্রতি পিস ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ কেজি প্রতি ৫৫-৬৫ টাকা, আলু ২৫ টাকা, দেশি রসুন ১০০-১৩০ টাকা এবং আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, কেজিতে সবজির দাম বেড়েছে ৫-১০ টাকা পর্যন্ত। বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বাড়ছে। রাজধানীর সবজি বিক্রেতা আনিস বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে সবজির ক্ষেত। কৃষকরা সবজি তুলতে পারছেন না। এতে সরবরাহ কমায় দাম বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












