কিশোর গ্যাংয়ের হামলা পুলিশের উপর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন গ্যাংয়ের ১০২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সবাই স্থানীয় বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালাতে যায় আদাবর থানা-পুলিশের একটি দল। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন পুলিশ সদস্য আল-আমিন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওসি এসএম জাকারিয়া বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কিশোর গ্যাংয়ের দাপট চলছে। পুলিশের ওপর এ হামলার পর সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।