ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকের জন্য অভিন্ন নীতিমালার দাবি
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন করে ব্যাটারিচালিত রিকশার জন্য খসড়া নীতিমালা তৈরির প্রতিবাদ এবং বিআরটিএ-এর অধীনে একটি সমন্বিত নীতিমালার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
দাবি আদায়ে আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে ও মিছিল এবং আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহর ও প্রধান প্রাধান জেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
পরিষদের সদস্য সচিব ডা. মনীষা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেছে, ব্যাটারিচালিত যানবাহনের নিরাপদ ও বাস্তবসম্মত নকশা, নিবন্ধন পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের জন্য বিআরটিএ বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালার খসড়া তৈরি করেছে। এ অবস্থায় নকশা বা নীতিমালা তৈরির কোনো প্রকৌশলগত দক্ষ জনশক্তি না থাকার পরেও স্থানীয় সরকারের অধ্যাদেশে এ রকম বিধিমালা তৈরি করার দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে।
“বিধিমালার খসড়া আমাদের হাতে এসে পৌঁছেছে। এই প্রস্তাবিত বিধিমালায় আমরা বেশকিছু উদ্বেগজনক বিষয় লক্ষ্য করেছি। ওই বিধিমালায় স্থানীয় সরকার বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের জন্য ডিজাইন গাইডলাইন তৈরি করবে, নকশা, ডিজাইন, মান নিয়ন্ত্রণ করবে। এসব কাজের জন্য ন্যূনতম আয়োজন এই মন্ত্রণালয়ে নাই। ”
সংবাদ সম্মেলেন মনীষা বলেছে, এই বিধিমালা হলে চালকের প্রশিক্ষণ নিতে হবে সিটি করপোরেশন নির্ধারিত প্রতিষ্ঠান থেকে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক বীমা সনদ নিতে হবে।
অর্থাৎ এই লাইসেন্স পাবার জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে এই লাখ লাখ শ্রমিক জিম্মি হয়ে যাবে।
মনীষা অভিযোগ করে, ব্যবসায়ীদের সুবিধা দেওয়া এবং ব্যাটারিচালিত যানবাহনের কয়েক লাখ চালককে ‘জিম্মি করার জন্য’ স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন আইন) সংশোধনের অধ্যাদেশ করা হচ্ছে। এই প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।