২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশক্রমে ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর বিধি ৫ অনুসারে বিচারিক পদ সৃজন বিষয়ে গঠিত কমিটির সভা সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারক আশফাকুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত হয়- শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জন্য জেলা ও দায়রা জজ পদমর্যাদায় দেশের ৬৪ জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় আরও আটটিসহ মোট ৭২টি পদ সৃষ্টি করা হবে। এছাড়া পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার পারিবারিক আপিল আদালতের বিচারক নিয়োগের জন্য ৬১টি পদ এবং ঢাকা জেলায় মামলার সংখ্যা অনুপাতে অতিরিক্ত আরও চারটিসহ মোট ৬৫টি পদ সৃষ্টি করা হবে।
একইসঙ্গে দেশে বিদ্যমান ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জন্য জেলা জজ পদমর্যাদার ৫৪টি এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জন্য আগে সৃজিত যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৩টি পদ বাদ দিয়ে অবশিষ্ট ৪১টি বিচারকের পদ সৃষ্টি করা হবে। সব মিলিয়ে ২৩২টি নতুন বিচারিক পদ সৃজনে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)