আদানির ৯০০ একর জমি নিয়ে বিপাকে সরকার
নিজস্ব প্রতিবেদক:
ভারতের বিতর্কিত শিল্পগ্রুপ আদানিকে হাসিনা সরকারের দেয়া ৯০০ একর জমি নিয়ে বিপাকে পড়েছে অন্তর্র্বতী সরকার। এই জমি এমন এক স্থানে অবস্থিত, যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ জড়িত। চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগকারী এ জমিটি চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় যাতায়াতের জন্য ‘চিকেন নেক’ হিসেবে পরিচিতি।
এ জমির বিষয়ে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য বাংলাদেশ আট মাস আগে চিঠি দিলেও ভারত এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। ঢাকা এ চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে। ইতঃপূর্বে এ জায়গায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি স্থাপনা (নেভাল বেস) করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৬ জুন মোদির ঢাকা সফরকালে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব পেশ করে ভারত। শেখ হাসিনা তাতে সম্মতি দিলে ওই বৈঠকেই যৌথ চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তীতে হাসিনা বাগেরহাটের মোংলায় বা রামপালের আশপাশে ১০০ একর জমি দেওয়ার প্রস্তাব করেন। ভারত এতে আপত্তি জানালে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার মোংলার পরিবর্তে রামপালে ৩০০ একর জমি দেয়।
বেজার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, ভারত প্রথমে রামপালের ৩০০ একর জমি বুঝে নিলেও পরবর্তীতে তারা বেঁকে বসে। শেখ হাসিনার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক হাজার ৫৫ একর জমি দাবি করে বসে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ২০ নভেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। পরবর্তীতে ওই চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফরোয়ার্ডিংসহ বেজাকে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশনের চিঠিতে বলা হয়, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ-সংক্রান্ত চুক্তির শর্ত অনুযায়ী গত অক্টোবর মাসে (২০১৬) মিরসরাইয়ে জমি চিহ্নিত করেছে এবং সেখানে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলেও ভারত চিঠিতে উল্লেখ করে।
মিরসরাইয়ে ভারতের চিহ্নিত ওই পরিমাণ জমি বুঝিয়ে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বেজাকে অনুরোধ করে বলেও জানান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বেজা জানিয়েছে, ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল শেখ হাসিনা ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেন। ওই সময় দুদেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে এক হাজার ৫৫ একর জমি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশ ১৫৫ একর কমিয়ে ৯০০ একর জমি দিতে সম্মতি দিয়ে আসে।
বেজার একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কার্যক্রম দ্রুত শুরুর ওপর গুরুত্বারোপ করেছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে ৯০০ একর জমিতে আদানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৯ সালের অক্টোবরে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (আদানি পোর্টস অ্যান্ড এসইজেড) সঙ্গে বেজা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ২০২২ সালের এপ্রিলে তারা এ উদ্দেশ্যে একটি জয়েন্ট ভেঞ্চার (জেভি) গড়ে তোলার শর্তে আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এতে ভারতীয় এলওসির আওতায় প্রকল্প বাস্তবায়নের সময় ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করতে হবে।
বেজার একজন কর্মকর্তা জানান, ভারতকে দেওয়া ৯০০ একর জমির কোনো মূল্য নির্ধারণ করেনি বাংলাদেশ। এ ছাড়া এসব জমিতে আদানির জন্য স্থাপনা নির্মাণে সব ধরনের উন্নয়নকাজ ভারতীয় প্রতিষ্ঠান করবেÑএমন কথাও বলা রয়েছে চুক্তিতে। সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে।
তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় এলওসির অধীনে বিকল্প হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা ভারতের এক্সিম ব্যাংক ও ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওইসব চিঠির কোনো জবাব দেয়নি।
ওই কর্মকর্তা জানান, মূলত মিরসরাইয়ে আদানির এ প্রকল্পটিতে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি। ভূমি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, যন্ত্রপাতি স্থাপন ও লোকবল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকা- ভারতই নিয়ন্ত্রণ করবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।