‘জামাতের হাত ধরেও আ’লীগের পুনর্বাসন হতে পারে’
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে- এমন একটা শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) একটি টক শোতে হাজির হয়ে একথা বলেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, জান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে! আমরা তো দেখছি। এই জামাত কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন?’
জামায়াতের নেতাকর্মীরা ভোল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা? তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)