জাকসু : ছাত্রলীগ থেকে সমন্বয়ক, এবার ভিপি
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে আবদুর রশিদ জিতু। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তিনি। ২০২৪-এর জুলাই আন্দোলন শুরু হলে তিনি ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ছাড়েন। আন্দোলনের আগে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য। পরে আল-বেরুনী হলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় তার বাড়ি। আট ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। জিতু জানিয়েছেন, তার পরিবারের কেউ রাজনীতিতে যুক্ত নন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা শিক্ষার্থীদের মধ্যে জাকসু নির্বাচনে ভোটার ছিলেন হাজারখানেক। তাদের অধিকাংশই জিতুকে ভোট দিয়েছেন। জিতুর নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে তার প্রচারে তাদের অনেককে সক্রিয় থাকতে দেখা গেছে। তবে এসব শিক্ষার্থীর অনেকেই জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন এবং অনলাইনে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে আবদুর রশিদ জিতু বলেন, কখনো কারও সঙ্গে অন্যায় আচরণ করিনি।
জাকসুর প্রতিনিধিদের প্রথম কাজ দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা উল্লেখ করে তিনি বলেন, এসব রাজনীতির কারণে অনেকের শিক্ষাজীবন নষ্ট হয়। জুলাই আন্দোলনে হামলায় যেসব শিক্ষক জড়িত ছিলেন, তাদের বিচারপ্রক্রিয়া চলছে। তাদের শাস্তির মুখোমুখি করতে যা কিছু করা লাগে, আমরা সেসব করতে অঙ্গীকারবদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)