‘টাকার ব্যবহার করতে বছরে খরচ ১ লাখ ৭০ হাজার কোটি টাকা’
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
লেনদেনের জন্য এখন প্রায় সব মানুষই নগদ টাকার ব্যবহার করেন। এ জন্য প্রতিবছর সরকারের খরচ হয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই খরচ বাংলাদেশের জিডিপির ৩.২৪ শতাংশ। এখন টাকার ব্যবহারের জন্যই বছরে মাথাপিছু খরচ হয় ৯ হাজার ৯৩৮ টাকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী সেমিনারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। লিড ব্যাংক হিসেবে এর আয়োজন করে ব্র্যাক ব্যাংক।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে যদি ক্যাশলেস লেনদেন হতো তাহলে সরকারের খরচ কমে দাঁড়াতো মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকায়। এটি জিডিপির মাত্র শূন্য.১১ শতাংশ। ক্যাশলেস ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ টাকার ব্যবহার ২৮.৫ শতাংশ ব্যয়বহুল বলে সেমিনারে জানানো হয়।
সেমিনারে আরও জানানো হয়, আগামী ১০ বছরের মধ্যে অন্তত ৯৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই কর্মসূচিতে সেমিনার, আলোচনা, প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এগুলো ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)