নিজস্ব সংবাদদাতা:
জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল জুমুয়াবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এই বিএনপি নেতা আরও বলেন, সব সময় দেশের কঠিন সময়ে মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এবারও তার প্রতিফলন ঘটেছে। জনগণ বিএনপি ও তারেক রহমানের ওপর আস্থা রেখেছে।
বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান ও কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।
গতকাল জুমুয়াবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুপক্ষের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলার অভিযোগ তুলেছে দুই পক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের কোন্দল সৃষ্টি হয়। আসনটিতে জয়ী হন জামাত প্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন তারেক রহমান। বঙ্গভবন থেকে সচিবালয়- সর্বত্রই এখন বইছে নতুন সরকার গঠনের জোর প্রস্তুতি।
নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট জারি করা হবে। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এর মাধ্যমে সংসদ গঠিত হয়। এরপর সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচন করার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে একযোগে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একের পর এক নির্বাচন কমিশনে এলেও গণভোটের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল নির্বাচন কমিশনকে রিটার্নিং কর্মকতারা (ডিসি) দেয়নি বলেই জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
গতকাল জুমুয়াবার ভোরে গণভোটের ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।
ইসি কর্মকর্তারা জানান, অনেক আসন থেকে গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের কাছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী হুমকি দিয়ে বলেছে, ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খান খান’ করে দেওয়া হবে। সে বলেছে, হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেবো।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি প্রদান করে।
সংবাদ সম্মেলনে সে বলেছে, এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮-এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খান খান করে দেবো। তছনছ করে দেবো। (নির্বাচনে জয়ী) হই ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁও বিএএফ শাহিন কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর বিমানবাহিনী প্রধান বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাই। এছাড়াও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি, অর্থনীতি এবং বিশেষ করে জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে বলে আশা প্রক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরে একটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় এক ব্যক্তিকে দুই বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।
দ-প্রাপ্ত ব্যক্তির নাম শামীমুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর এলাকার মজিবুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীমুল ইসলাম কুড়িগ্রামের ভোটার। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান বলেন, ভোট প্রদান দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। জনগণ নিশ্চিন্তে ও উৎসাহের সঙ্গে ভোট দিতে পারছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়।
এদিন সকালে সেনাপ্রধান ভোটারদের উৎসাহ এবং কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন। তিনি জান বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের (হাঁস) মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে ভোট চলাকালীন বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
সরজমিন হালিমপুর গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম কুতুবপুর থেকে আহতরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে পথিমধ্যে একদল লোক তাদের বাধা দেন। আতহরা প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালিয়ে কোপানো হয়। বাজিতপুর উপজেলা বিএনপির সা বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
রাতের ভোটের নজির একবার নয়, সিলেটে ঘটলো দু’বারই। রাতে কী হয়েছে কেউ জানেন না। বলা হচ্ছে- বাক্সে ব্যালট ভর্তির মহোৎসব হয়েছে সিলেটে। ২০১৮ সালের নির্বাচনে মধ্যরাতের আগে হঠাৎ করেই উত্তাপ সিলেটে। খবর রটে রাতেই হয়ে যাচ্ছে ভোট। সিলেট-১ আসনে তখন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট বাঁচাতে ছুটেছিলেন কেন্দ্রে কেন্দ্রে। ঢ়ুকতেই পারেননি। উল্টো হয়েছেন নাজেহাল। ঠিক ৮ বছরের মাথায় এসে তাকে একই ঘটনায় রাতে বের হতে হলো বাসা থেকে।
ব্লু-বার্ড স্কুল কেন্দ্রে দাঁড়িয়ে বললেন; এটা কী হচ্ছে? আওয়ামী লীগের দৃশ্যপট ফের ফিরিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাড়ে ৬ ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সহিংসতা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি।
বাকি অংশ পড়ুন...












