জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করায় ইবনে সিনার কর্মচারীর কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরে একটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় এক ব্যক্তিকে দুই বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।
দ-প্রাপ্ত ব্যক্তির নাম শামীমুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর এলাকার মজিবুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীমুল ইসলাম কুড়িগ্রামের ভোটার। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন।
স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তন্তর করে। এসময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় আদালত তাকে দুই বছরের কারাদ- এবং এক হাজার টাকা জরিমানা করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।