আল ইহসান ডেস্ক:
দুবাই-ইসরাইলভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান বিন সুলায়েম অবশেষে পদত্যাগ করেছে। আলোচিত মার্কিন শিশু নিপীড়নকারী ও শিশু পাচারকারী এপস্টিন সংশ্লিষ্ট নতুন নথিতে নাম আসার পর কয়েক সপ্তাহ ধরে চলা প্রবল চাপের মুখে সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ নথিতে দেখা গেছে, ব্যবসায়িক লেনদেন ছাড়াও শিশু নিপীড়নকারী এপস্টিনের সঙ্গে সুলায়েমের ব্যক্তিগত বার্তা আদান-প্রদান ছিল এবং সে ক্যারিবীয় সাগরে এপস্টিনের বিতর্কিত দ্বীপে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন, এটি স্পষ্ট। তবে শপথ নিয়ে তারেক রহমানের চেয়ারে বসতে আরও কিছু সাংবিধানিক ধাপ রয়েছে।
যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও শপথ পাঠ। এর মাধ্যমেই নতুন অন্তর্বর্তী সরকারের শাসনকালের অবসান এবং নির্বাচিত সরকারের পথচলা শুরু হবে।
সংসদ সদস্যদের শপথ :
ইতোমধ্যে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে জনরায়ে সংসদীয় আসন লাভ করতে সমর্থ হয়েছে মাত্র ৯টি দল। ৪২টি দলই আসনশূন্য অবস্থায় নির্বাচনী মাঠ ছেড়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে এককভাবে ২০৯ আসন পেয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। বাংলাদেশ জামাতের দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ আসন লাভ করে। ১১ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি পেয়েছে ৬ আসন। বাংলাদেশ খেলাফত মজলিস ২ আসনে জয়ী হয়েছে। এছাড়া একক একটি করে আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে আরও পাঁচটি দল। সেগুলো হলো- ই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিগত দেড় দশকের শাসনব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার বদলে আইনের শাসন ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিদেশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে দায়ের করা ৮৪টি মামলার মতো কোনো সাজানো বিচার তারা চান না। বরং জুলাই গণ-অভ্যুত্থানে দেড় সহ¯্রাধিক মানুষের প্রাণহানি এবং বিগত দেড় দশকে গুম-খুন ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক ম বাকি অংশ পড়ুন...
নাটোর সংবাদদাতা:
বড়াইগ্রামে জামাত কর্মীকে মারধরের জেরে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকরাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, গত জুমুয়াবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামাত কর্মী সাব্বিরকে মারধর করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ গতকাল ইয়াওমুস সাবত ( বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার ভাই ফাহিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে একদল দুর্বৃত্ত ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মাটিডালি দক্ষিন নওদাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
ফাহিমের পরিবারের সদস্যরা বলেন, আমাদের মেয়েকে দীর্ঘদিন থেকেই উত্ত্যক্ত করছিল ঘাতক তন্ময়। তার অত্যাচারে আমাদের মেয়েকে অন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একাধিক সূত্র বলেছে, তারেক রহমান তার মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় ঘটাবেন। তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতি সচল করা।
বিএনপির সূত্র বলেছে, মন্ত্রিসভা গঠনে নতুন বাস্তবতাকে বিবেচনা করছে দল। দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন বিএনপির এমন একাধিক নেতা বলেন, অতীতে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে রাজনৈতিক ভারসাম্য, অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব ও জ্যেষ্ঠতার বিষয়টি গুরুত্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অর্থনীতি ছিল ‘নাজুক’ অবস্থায় এমন আলোচনা ছিল সর্বত্র। তবে দেড় বছর পর এসে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মূল্যায়ন হলো, অর্থনীতির কাক্সিক্ষত গতি ফেরাতে সরকার ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৪৯ শতাংশ। অর্থনীতিবিদদের মতে এটি এখনো উচ্চমাত্রার মধ্যেই পড়ে।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, অন্য অনেক দেশ যেখানে স্বল্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো সহজ এবং সময়োপযোগী করা প্রয়োজন। বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমের জটিলতা কমাতে প্রশাসনিক সংস্কার জরুরি।
চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা নতুন সরকারের কাছে বিনিয়োগ বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনতে স্থিতিশীল ও প্রকৃত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের প্রত্যাশা খুবই স্পষ্ট। তারা এমন একটি কার্যকর ও ব্যবসাবান্ধব পরিবেশ চান, যেখানে কোনো বাধা ছাড়াই উদ্যোক্তারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে বিজয়ী করে আনতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (নির্বাচনী কারসাজি) করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মাহদী আমিন অভিযোগ করে বলেন, নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ^াস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের কাছে।
মাহদী আমিন জানান, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
তথ্যবলছে, সর্বশেষ এরশাদ জমানায় ১৯৮৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ। পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় ১৯৯০ সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা।
গতকাল জুমুয়াবার দূতাবাসের এক বার্তায় বিএনপির ‘ঐতিহাসিক বিজয়’-এর জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র।
বার্তায় বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হওয়ায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করছে। বিএনপি বাকি অংশ পড়ুন...












