ফের রাতের ভোটের সাক্ষী হলো সিলেট!
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাতের ভোটের নজির একবার নয়, সিলেটে ঘটলো দু’বারই। রাতে কী হয়েছে কেউ জানেন না। বলা হচ্ছে- বাক্সে ব্যালট ভর্তির মহোৎসব হয়েছে সিলেটে। ২০১৮ সালের নির্বাচনে মধ্যরাতের আগে হঠাৎ করেই উত্তাপ সিলেটে। খবর রটে রাতেই হয়ে যাচ্ছে ভোট। সিলেট-১ আসনে তখন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট বাঁচাতে ছুটেছিলেন কেন্দ্রে কেন্দ্রে। ঢ়ুকতেই পারেননি। উল্টো হয়েছেন নাজেহাল। ঠিক ৮ বছরের মাথায় এসে তাকে একই ঘটনায় রাতে বের হতে হলো বাসা থেকে।
ব্লু-বার্ড স্কুল কেন্দ্রে দাঁড়িয়ে বললেন; এটা কী হচ্ছে? আওয়ামী লীগের দৃশ্যপট ফের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মুক্তাদিরের ডানে বামে কয়েস-এমদাদ। দু’জন মহানগর বিএনপি’র শীর্ষ নেতা।
ব্লু-বার্ড স্কুলের ঘটনা সন্ধ্যা রাতেই। ৮ টার একটু পর। ১০-১২ জন যুবক এক সঙ্গে ঢ়ুকে পড়েন কেন্দ্রে। দারোয়ান ফটক খুলে দেন। এমন দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের। হয় সন্দেহ। তারা প্রতিবাদী হন। কেন্দ্র থেকে দৌড়ে পালায় ওই লোকেরা। পরে জানা যায়; আগত লোকেরা ছিলো জামাত কর্মী। তারা হঠাৎ কেন কেন্দ্রে?
ওই প্রশ্নে যখন তোলপাড় সিলেট নগর তখনই খবর এলো মিরাবাজার কেন্দ্রের। জামাত অধ্যুষিত ওই কেন্দ্র। তিন যুবক বৈঠক করছেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। পরিচয় দিলেন ইলেকশন অবজারভারের। রাতেই কেন্দ্রের ভেতরে কী কাজ? সন্দেহ হয় স্থানীয়দের। রাত সাড়ে ৯ টার দিকে তারা কেন্দ্রের সামনে অবস্থান নিলে ওই যুবকরা পালাতে থাকে। খবর পেয়ে সেখানে চলে যান সাংবাদিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়ে সিলেটে। ওই যুবকদের জেরা করেন স্থানীয়রা। কোনো সদুত্তর নেই। মুখে নানা প্যাঁচানো কথা। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। রাত ১১ টায় এলো পুলিশ। আটক করে নিয়ে গেলো। পরিস্থিতি স্বাভাবিক হলো।
এ ঘটনার পর মুহূর্তেই খবর এলো আম্বরখানা কলোনি বিদ্যালয়ের ঘটনা। কয়েকজন জামাত কর্মী কেন্দ্রে ঢ়ুকেছেন। তারা জাল ভোটের চেষ্টা চালাচ্ছেন বা দিচ্ছেন। এমন খবরে এলাকায় উত্তেজনা। ওই এলাকায় বাড়ি নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর। কথা হলে জানান- কোথায় কী হচ্ছে বুঝতে পারছি না। সবখানেই কেন্দ্রে ঢুকে গেছে জামাত-শিবির কর্মীরা। জানালেন- মানুষ ঘেরাও করেছে। প্রশাসনকে বলা হয়েছে। তারাও যাচ্ছে। রাতে কথা হলো এয়ারপোর্ট থানার ওসি মোবাশি^র আহমদের সঙ্গে। তিনি জানালেন- বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে ওই কেন্দ্রে ঢুকা নিয়ে উত্তেজনা চলেছিলো।
শামীমবাদ মঈনউদ্দিন মহিলা কলেজে দেখা গেলো কেন্দ্রে দলে দলে ঢ়ুকেছে লোকজন। ওরা কারা? স্থানীয়রাদের প্রশ্ন। উত্তরে অনেকেই জানালেন- তারা জামাত-শিবিরের কর্মী। ভেতরে কী হয়েছে বলতে পারেন না। প্রায় দুই ঘণ্টা তারা কেন্দ্রের ভেতরে অবস্থান করেন বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। পরে অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মধ্যরাতের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় নগর এলাকায়। রাতের ভোটের আশঙ্কা তাদের মধ্যে তীব্র হয়। প্রশাসনের ভয় উপেক্ষা করে অনেকেই নেমে আসেন রাস্তায়। রাতভর দেন কেন্দ্র পাহারা।
এমন ঘটনা যখন সিলেট-১ আসনের নগর ও আশপাশ এলাকায় ঘটছিলো তখন বাইরে থেকে আসতে থাকে একের পর এক খবর। মধ্যরাতের দিকে দক্ষিণ সুরমার মহিশাস ভোট কেন্দ্রে উত্তেজনা। স্থানীয় জামাত আমীরের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। কী হচ্ছে ভেতরে- এমন উৎকণ্ঠায় স্থানীয়রা জড়ো হন। এ সময় তারা কেন্দ্র ঘেরাও করেন। তিন ঘণ্টা ঘেরাও চলে। উৎকণ্ঠিত হয়ে পড়েন বিএনপি’র এমপি প্রার্থী এমএ মালিক। লন্ডন প্রবাসী। এমন ভোটে তিনি অভ্যস্থ নন। হাসিনার ভোটের সময় লন্ডনে বসে মেজাজ হারিয়েছিলেন। তিনিও বের হলেন ঘরেই বাইরে। পরে অবশ্য রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দল গিয়ে ওই প্রিসাইডিং অফিসারকে নিয়ে আসেন।
বালাগঞ্জে রিভারবেল্টের একটি কেন্দ্রের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামাত নেতারা জোরপূর্বক কেন্দ্রে ঢ়ুকে পড়েন। পরে বিএনপি নেতারা গিয়ে ক্ষোভ জানান। সিলেট-৪ আসনের চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল ভোট কেন্দ্র। ওই কেন্দ্রে দুই সহকারী দু’জন প্রিসাইডিং অফিসার মধ্যরাতে ওয়ার্ড জামাতের আমীরের বাড়িতে চলে যান। সেখানে করেন বৈঠকও। এরপর খাওয়া-দাওয়াও। এমন ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয়রা। রাত ১২ টার দিকে জৈন্তাপুর থানার এসআই রাজন এসে তাদের থানায় নিয়ে যান।
ওই এলাকার বাসিন্দা জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল জানিয়েছেন- জামাত তার এলাকায় রাতের ভোটের জন্য নানাভাবে চেষ্টা করছে। এ ঘটনার পর থেকে মানুষ না ঘুমিয়ে কেন্দ্র পাহারা দিয়েছে।
বিচিত্র ঘটনা ঘটেছে ওই উপজেলার চিকনাগুলেও। জামাত প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে স্থানীয় ঘাটের ছটিতে টাকা বিতরণ করছিলেন উপজেলা শ্রমিকলীগ সহ সভাপতি ও মেম্বার নজরুল ইসলাম। বিষয়টি নজরে পড়ে এলাকার মানুষের। তাকে আটক করা হয়। সঙ্গে ছিলো তার সহযোগী বাদশাও। দু’জন পালাতে চান। ফের তাদের আটক করা হয়। প্রায় দুই ঘন্টা পর পুলিশ এসে টাকাসহ তাদের আটক করে নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












