শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমানের যে বার্তা
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিগত দেড় দশকের শাসনব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার বদলে আইনের শাসন ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিদেশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে দায়ের করা ৮৪টি মামলার মতো কোনো সাজানো বিচার তারা চান না। বরং জুলাই গণ-অভ্যুত্থানে দেড় সহ¯্রাধিক মানুষের প্রাণহানি এবং বিগত দেড় দশকে গুম-খুন ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং বিধিবদ্ধ নিয়মে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন তিনি।
ভারত ও শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে বিদেশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে।
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাসহ দ-প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তারেক রহমান স্পষ্ট করে বলেন, গত ১৫ বছর দেশে যে "ফ্যাসিবাদী" শাসন চলেছে, তার বিচার হবে প্রচলিত আইনি প্রক্রিয়ায়, কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নয়।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বা পতনই আমাদের চূড়ান্ত বিজয় ছিল না। আমাদের প্রকৃত বিজয় তখনই আসবে যখন দেশ দুর্নীতিমুক্ত হবে এবং সাধারণ মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে: আইনমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা-পাহাড়ধসের শঙ্কা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)