যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন, এটি স্পষ্ট। তবে শপথ নিয়ে তারেক রহমানের চেয়ারে বসতে আরও কিছু সাংবিধানিক ধাপ রয়েছে।
যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও শপথ পাঠ। এর মাধ্যমেই নতুন অন্তর্বর্তী সরকারের শাসনকালের অবসান এবং নির্বাচিত সরকারের পথচলা শুরু হবে।
সংসদ সদস্যদের শপথ :
ইতোমধ্যে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। সংবিধানের তৃতীয় তফসিলের বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ স্পিকার বা ডেপুটি স্পিকার পড়ান। তবে স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় তাদের শপথ পাঠ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তবে শপথ পাঠের পরবর্তী পদ্ধতি সংবিধানেই বলা আছে। সংবিধানের ১৪৮(২)ক অনুচ্ছেদে এ সম্পর্কে বলা হয়েছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনও ব্যক্তি যেকোনও কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ :
সংসদ সদস্যগণ শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি, যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে জয়ী হয়েছে, তাকেই সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। তিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে প্রথমে সংসদ নেতা হবেন এবং এরপর আমন্ত্রণ পেয়ে নতুন সরকার গঠন করবেন।
এ বিষয়ে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে বিষয়ে বলা হয়েছে, ৫৬।
(১) একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী থাকিবেন।
(২) প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন।
(৩) সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।
প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের পদের ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর মধ্য দিয়েই আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে নতুন সরকার গঠন হয়ে যাবে।
কারণ, সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ হয়ে গেলেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে গণ্য হবে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের অধীন যেক্ষেত্রে কোনও ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথগ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথগ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদপুর-নূরপুর সেতুর সংযোগ সড়কের ১৫ মিটার ধস, ঝুঁকিতে যান চলাচল
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পঞ্চগড়ে গাছে বেঁধে স্কুল শিক্ষককে নির্যাতনের অভিযোগ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












