গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান খনিজের সন্ধান: পরীক্ষামূলক উৎপাদনে সাফল্য
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদের সন্ধান মেলার পর এবার পরীক্ষামূলক উৎপাদনে প্রাথমিক সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস কোম্পানি লিমিটেড।
শুরুতে ১ শতাংশ ভারী খনিজ পাওয়া গেলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৩.৫ শতাংশে। কোম্পানির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ ভারী খনিজ আহরণ করা, যা অর্জিত হলে পূর্ণোদ্যমে বাণিজ্যিক উৎপাদনে যাবে কোম্পানিটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গাইবান্ধা সদরের খারজানি চর ও ফুলছড়ি উপজেলার বালাসিঘাট (ভাসারপাড়া) ঘুরে দেখা যায়, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বালু থেকে খনিজ আলাদা করার কাজ করছে তারা।
ব্রহ্মপুত্রের এ বালু থেকে মূলত পাঁচটি প্রধান খনিজ পাওয়া যাচ্ছে, জিরকন, রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট ও গার্নেট।
এর মধ্যে জিরকন: সিরামিক টাইলস ও রিফ্যাক্টরিজ নির্মাণে, রুটাইল: রং, প্লাস্টিক, কসমেটিকস ও ওষুধ উৎপাদনে, ইলমেনাইট: ওয়েল্ডিং রড ও টাইটানিয়াম মেটাল তৈরিতে, ম্যাগনেটাইট: চুম্বক ও ইস্পাত উৎপাদনে এবং গার্নেট: সিরিঞ্জ ও কাগজ শিল্পে ব্যবহার করা হয়।
বর্তমানে বাংলাদেশ এ খনিজগুলো বিদেশ থেকে চড়া দামে আমদানি করে। নিজস্ব উৎস থেকে এগুলো আহরণ করা গেলে সিরামিকসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পে খরচ ব্যাপক হারে কমে আসবে।
বিশেষজ্ঞদের ধারণা, ১০ মিটার গভীরতায় প্রতি বর্গকিলোমিটার বালুচর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টন ভারী খনিজ পাওয়া সম্ভব। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৪ কোটি টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালে সরকার ২৮টি শর্তে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে ৭৯৯ হেক্টর বালুচর ইজারা দেয়। চুক্তি অনুযায়ী, আহরিত খনিজের ৪৩ শতাংশ পাবে সরকার এবং ৫৭ শতাংশ পাবে কোম্পানিটি।
এ ব্যাপারে গাইবান্ধা সরকারি কলেজের বিভাগীয় প্রধান (রসায়ন) মমিনুল ইসলাম আকন্দ বলেন, ইলমেনাইট, ম্যাগনেটাইট, গার্নেট, জিরকন, রুটাইল এগুলো অত্যন্ত মূল্যবান খনিজ। যা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে বাণিজ্যিকভাবে এসব খনিজ আহরণ শুরু হলে দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদে চাকরি, আলিম পাসেও আবেদন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)