হাসপাতালে নেই বৈধ ল্যাব, রোগীদের দিচ্ছে ভুয়া রিপোর্ট
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজধানীর কলেজগেইট এলাকায় চলছে বিশেষ অভিযান। প্রথম দিনেই বেরিয়ে এসেছে নানা চাঞ্চল্যকর ঘটনা। একের পর এক ভবনের বিভিন্ন ফ্লোরে হাসপতালগুলোতে চলছে অন্যায় ও অনিয়মের মহাযজ্ঞ।
কোনো কোনো হাসপাতালে রোগী আইসিইউতে ভর্তি থাকলেও হাসপাতালজুড়ে নেই কোনো ডাক্তার। আবার কোনো হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরি, মেশিনারি না থাকা সত্ত্বেও রোগীদের হাতে ধরিয়ে দিচ্ছে পরীক্ষার-নিরীক্ষার রিপোর্ট। এসকল রিপোর্ট আদৌ আসল কি না তা নিয়েও সন্দেহ জেগেছে জনমনে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কলেজগেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত পাঁচটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে এমন ভয়াবহ অনিয়মের চিত্র পেয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অভিযানের পর ‘টিজি হাসপাতাল’ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় একাধিক হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সকালে টিজি হাসপাতালে অভিযানে গিয়ে দেখা যায়, সেখানে এনআইসিইউতে ৪টি শিশু ভর্তি থাকলেও কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এমনকি প্রেসক্রিপশনেও ছিল না চিকিৎসকের স্বাক্ষর।
জানা যায়, অ্যাম্বুলেন্স চালক ও দালালদের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে রোগীদের ভুল বুঝিয়ে এসব হাসপাতালে আনা হয়। এক রোগীর স্বজন জানান, সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকার সুযোগ নিয়ে দালালরা তাদের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে।
একই ভবনের ‘প্রাইম হাসপাতালেও’ মিলেছে চরম অনিয়ম। সেখানে কোনো বৈধ ল্যাব না থাকলেও রোগীদের ভুয়া প্যাথলজিক্যাল রিপোর্ট দেয়া হচ্ছিল। এছাড়া স্পর্শকাতর ও আইনি জটিলতা সম্পন্ন (গুলিবিদ্ধ বা সংঘর্ষে আহত) রোগীদের গোপনে চিকিৎসা দেয়ার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অভিযান শেষে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আবু হোসেন মঈনুল আহসান বলেন, আমরা একাধিক ক্লিনিক ও আইসিইউ বন্ধ করার মতো পরিস্থিতি পেয়েছি। একটি ব্লাড ব্যাংকও বন্ধ করে দেয়া হচ্ছে। মহাপরিচালকের নির্দেশক্রমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












