দেড়যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।
ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। শুরুতেই উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
প্রথমেই মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি রাষ্ট্রপতিও। ডামি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ডামি প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান।
সশস্ত্র সালামসহ কুচকাওয়াজের অনুমতির পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো।
এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট-প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাঁজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্টসহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, বাংলাদেশ বিমানবাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট।
এরইমধ্যে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। এরপর শুরু হয় বিমানবাহিনীর ফ্লাইপাস্ট।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে শুরু হয় চূড়ান্ত মহড়া। অংশ নেন সেনা, নৌ ও বিমানসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুচকাওয়াজ অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)