নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫ টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১ জন প্রবাসীর। বাকি ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের ভোট।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
সালীম আহমাদ খান জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাড়ে ৬ ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সহিংসতা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যদুপুর। সাধারণ দিনে এসময় রাজধানীর যে সড়কগুলো গাড়ির হর্ন, যানজট আর মানুষের ছুটোছুটিতে মুখরিত থাকে, সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ ব্যস্ত মহানগরে হঠাৎ নেমে এলো শান্ত রূপ। রাজপথ দখলে নিল পায়ে টানা ও ব্যাটারিচালিত অটোরিকশা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন প্রধান সড়কে দেখা গেল এক রিকশাচালক ফাঁকা রাস্তায় যাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছেন নির্ভার ভঙ্গিতে।
কৌতূহলবশত রিকশাটি থামাতে বললে হকচকিয়ে গান থামিয়ে চালক নিচু গলায় বলেন, ‘স্যার, আমি আশকোনা এলাকায় রিকশ বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
জেলার পাকুন্দিয়া উপজেলার চ-িপাশা গ্রামের তরুণ কৃষক আবু বকর সিদ্দিক মৌসুমের আগেই ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করে রীতিমতো চমক দেখিয়েছেন। মাত্র ৭০ দিনে ৪০ শতাংশ জমি থেকে তিনি এক লাখ টাকার বেশি আয় করেছেন।
সরেজমিনে দেখা গেছে, তার জমিতে মাচার নিচে ঝুলছে কালো রঙের ভিন্ন আকারের তরমুজ। ভেতরে টকটকে লাল আর স্বাদে মিষ্টি হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা সরাসরি জমি থেকে কিনতে ভিড় করছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এই জাতের তরমুজ চাষে খরচ কম, অথচ লাভ অনেক বেশি। প্রতি বিঘায় ৩০-৩৫ হাজার টাকা খরচ করে এক থেকে দেড় লাখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ফল গণনা শুরু হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর প্রার্থীর মতু্যুতে শেরপুর- বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গায় মসজিদের ‘ইমাম’ হয়ে অত্যন্ত ওকৗশলে সাধারণ মুসলমানদের ঈমান হরণের এক চক্রকে আটক করেছে স্থানীয় মুসুল্লিরা। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে মসজিদের ‘ইমাম’ পরিচয়ে দীর্ঘদিন অবস্থান করে গোপনে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের একটি মসজিদে ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসছিলো। তাদের বাহ্যিক লেবাস, দাড়ি ও টুপি দেখে এলাকাবাসীর সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু পর্দা বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়-১ আসনের আটোয়ারি উপজেলায় নমুনা ব্যালট পেপারসহ আটক হয়েছে উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস। তাকে সামারি ট্রায়ালে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আটোয়ারি উপজেলার আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে সুকুমার দাসের কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কোন 'নন-মার্কেট ইকোনমির' সঙ্গে চুক্তি করতে পারবে না। এর ফলে বাংলাদেশ চীন বা রাশিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অন্য কোন ধরণের চুক্তি করতে পারবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, এই শর্তের কারণে বিশে^র সবচেয়ে বড় বাণিজ্য ব্লক-রিজিওনাল কম্প্রেহেনসিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট (আরসিইপি)-এর সদস্য হওয়াও বাংলাদেশের জন্য কঠিন হবে, কারণ আরসিইপিতে চীন রয়েছে এবং এর সদস্য হতে হলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের স বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকালে রোহিঙ্গাদের ব্যবহারে অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা ছিল প্রশাসনে। কিন্তু আগাম প্রস্তুতি ছিল। ভোটগ্রহণ এবং আগে-পরে পুরো সীলগালা থাকবে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প এবং চালানো হবে তল্লাশি। সেভাবেই কঠোরতায় মাঠে ছিল সেনা নেতৃত্বাধীন যৌথবাহিনীর কার্যক্রম। ফলে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কসহ ক্যাম্পগুলোর প্রবেশমুখে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল লক্ষ্য করার মতো।
জেলার উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর-৩ আসনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন এক নারী ভোটার। প্রায় ১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ঢুকে তিনি জানতে পারেন, তার ভোট আগেই দেয়া হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১০টায় শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ।
এ ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
প্রত্যাহার হওয়া ওই তিনজন হলো, স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।
সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চলছে সেনাবাহিনীর এ কার্যক্রম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) চেকপোস্ট বসানোর সময় রাজধানীর মোহাম্মদপুরের শিশুমেলা এলাকায় শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদ সাংবাদিকদ বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামাতের আমির মোস্তাক সরকার। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই জামাত নেতা একজনকে টাকা দিচ্ছিলেন, ঠিক সেই মূহুর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকে।
ওই সময় ওই জামাত নেতা মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকে। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করে। কিন্ত শেষ পর্যন্ত ওই জামাত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামার বাকি অংশ পড়ুন...












