ইমাম সেজে ‘খ্রিস্টান মিশনারি’ তৎপরতা: দুই ছদ্মবেশী আটক
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় মসজিদের ‘ইমাম’ হয়ে অত্যন্ত ওকৗশলে সাধারণ মুসলমানদের ঈমান হরণের এক চক্রকে আটক করেছে স্থানীয় মুসুল্লিরা। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে মসজিদের ‘ইমাম’ পরিচয়ে দীর্ঘদিন অবস্থান করে গোপনে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের একটি মসজিদে ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসছিলো। তাদের বাহ্যিক লেবাস, দাড়ি ও টুপি দেখে এলাকাবাসীর সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু পর্দার আড়ালে তারা সহজ-সরল মুসল্লিদের মগজ ধোলাই করছিল। অভিযোগ উঠেছে, তারা টাকার প্রলোভন এবং ভুল ব্যাখ্যা দিয়ে বেশ কিছু মুসল্লিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা চালায়।
গত ১ ফ্রেবুয়ারী রোববার বিকেলে তাদের সন্দেহজনক গতিবিধি ও প্রচারণার বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথার মধ্যে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশে খবর দেন এবং উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্তদের থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তাদের সন্দেহজনক তৎপরতার কিছু তথ্য পাওয়া গেছে। তারা প্রকৃতপক্ষে কোনো মিশনারি সংস্থার সাথে জড়িত কি না এবং তাদের পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় পুরো ফরিদপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওলামায়ে কিরাম ও সচেতন মহল বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তাদের মতে, এটি কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে মুসলিম লেবাসে ঢ়ুকে ঈমান হরণের এক গভীর নীল নকশা। অপরিচিত কোনো ব্যক্তিকে ইমাম বা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার পরিচয় ও আক্বীদা যথাযথভাবে যাচাই করার জন্য সকল মসজিদ কমিটিকে কঠোর আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












