যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি:
১০ ‘রাশিয়া-চীনের সঙ্গে বাংলাদেশ চুক্তি করলে ৩৭ শতাংশ শুল্ক পুনর্বহাল করবে যুক্তরাষ্ট্র’
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কোন 'নন-মার্কেট ইকোনমির' সঙ্গে চুক্তি করতে পারবে না। এর ফলে বাংলাদেশ চীন বা রাশিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অন্য কোন ধরণের চুক্তি করতে পারবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, এই শর্তের কারণে বিশে^র সবচেয়ে বড় বাণিজ্য ব্লক-রিজিওনাল কম্প্রেহেনসিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট (আরসিইপি)-এর সদস্য হওয়াও বাংলাদেশের জন্য কঠিন হবে, কারণ আরসিইপিতে চীন রয়েছে এবং এর সদস্য হতে হলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পৃথক চুক্তি করতে হবে।
তাছাড়া, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেভাবে এগুচ্ছে, তা সামনে আর সম্ভব হবে না।
আর এসব দেশের সঙ্গে কোনো রকম চুক্তি করলে যুক্তরাষ্ট্র গত বছরের এপ্রিলে বাংলাদেশের উপর প্রথম যে ৩৭ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক আরোপ করেছিল, তা কার্যকর করবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্ত বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক হাফিজুর রহমান ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান এসব তথ্য জানান।
যুক্তরাষ্ট্র সরকার ইতোমধ্যে যেসব দেশকে 'নন-মার্কেট ইকোনমি' হিসেবে চিহ্নিত করেছে, তাদের তালিকায় চীন ও রাশিয়ার পাশাপাশি রয়েছে ভিয়েতনাম, বেলারুশ, তাজিকিস্তান, উজবেকিস্তান, মলদোভা, আজারবাইজানসহ আরও কয়েকটি দেশ।
রূপপুর প্রকল্পে প্রভাব :
চুক্তিতে আরও বলা হয়েছে: বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, ফুয়েল রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রয় করবে না, যা যুক্তরাষ্ট্রের মৌলিক স্বার্থকে বিপন্ন করে; তবে এমন ক্ষেত্রে ব্যতিক্রম হবে, যেখানে বিকল্প সরবরাহকারী বা প্রযুক্তি নেই এমন মালিকানাধীন উপকরণ সংগ্রহ, অথবা এই চুক্তি কার্যকর হওয়ার আগে সম্পাদিত চুক্তির আওতায় বিদ্যমান চুল্লির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ।
এই ধারা সম্পর্কে মোস্তফা আবিদ বলেন, এই চুক্তির প্রভাব আমাদের রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর কতোটা পড়বে, তা নিয়েও চিন্তা রয়েছে। কারণ, রাশিয়ার সঙ্গে নতুন করে কোন চুক্তি স্বাক্ষর করে প্রয়োজনীয় কোন কিছু আমদানি করা যাবে না।
আমাদের হাত-পা বাঁধা পড়ে গেছে জানান মোস্তফা আবিদ।
হাফিজুর রহমান জানান, চুক্তিতে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, তৃতীয় কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ করে, তাদের উৎপাদিত পণ্য বাজারমূল্যের চেয়ে কমে যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে-ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।
তিনি আরও জানান, এমনকী বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি কোম্পানি-যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে মার্কেট রেটের তুলনায় কমদামে রপ্তানি করার কারণে, যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে তাতেও বাংলাদেশি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।
হাফিজুর রহমান বলেন, এর ফলে চীনসহ অন্য দেশ থেকে যেসব বিনিয়োগকারী-কম উৎপাদন খরচের কারণে বাংলাদেশে বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির চিন্তা করবে, তারাও বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে।
এক্ষেত্রে মার্কেট রেট বলতে কী বোঝায়-জানতে চাইলে ড. মোস্তফা আবিদ জানান, এক্ষেত্রে মার্কেট রেট যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে।
তিনি বলেন, নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করেছিল; তখন তারা মার্কেট রেট নির্ধারণ করেছিল উৎপাদন খরচের সঙ্গে ২০ শতাংশ প্রফিট মার্জিন যোগ করে।
রাজস্ব আদায়:
চুক্তির আওতায়, যুক্তরাষ্ট্রের ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্কছাড় দেওয়ার বিনিময়ে বাংলাদেশ ১ হাজার ৬৩৮ পণ্যে সুবিধা পাবে।
এ প্রসঙ্গে হাফিজুর রহমান বলেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর শুল্ক একসঙ্গে ৫০ শতাংশ কমানো হয়েছে। এরমধ্যে শুল্ক বলতে শুধু কাস্টমস শুল্ক নয়-সম্পুরক শুল্ক ও নিয়ন্ত্রক শুল্কও একইহারে কমবে। শুধু ভ্যাট ও অগ্রিম আয়কর থাকবে। এতে বাংলাদেশের রাজস্ব আহরণ ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে অভ্যন্তরীণ শিল্প কারখানাগুলোকে সুরক্ষা দেওয়া কঠিন হবে।
এ প্রসঙ্গে মোস্তফা আবিদ জানান, আমরা একসঙ্গে যুক্তরাষ্ট্রের এতগুলো পণ্যের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্কছাড় দিয়ে ফেলেছি। আমাদের এইচএস কোডে যত পণ্য আছে, তার অল্প কয়েকটি বাদ দিয়ে-সকল ক্ষেত্রেই দেশটিকে সুবিধা দিয়েছি আমরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












