নিজস্ব সংবাদদাতা:
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানুষবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ভোটের মাঠ মনিটরিং করা হবে। এ লক্ষ্যে দেশের আকাশ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখবে এসব আকাশযান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর।
সারা দেশে মোট তিন হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারা বাংলাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা (জেএসসি) বাতিলের সিদ্ধান্ত বহাল, জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ রাখা এবং নবম শ্রেণিতে বিভাগ বিভাজন পদ্ধতি বাতিলের প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গঠিত পরামর্শক কমিটি এই প্রস্তাবনা করেছে।
এ ছাড়া কমিটি মাধ্যমিকে সব বিষয়ে পাবলিক পরীক্ষা না নিয়ে মূল দক্ষতাসংশ্লিষ্ট নির্ধারিত কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়ার এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে সেপ্টেম্বর থেকে জুন বা কাছাকাছি সময়ে শিক্ষাবর্ষ নির্ধারণের প্রস্তাবনা করেছে।
ব্র্যাক বিশ^বিদ্য বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অনন্য জলাভূমি হাওর অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে স্বল্পমেয়াদি সরিষা চাষ। বন্যার পানি নেমে যাওয়ার পর এবং বোরো রোপণের আগে অব্যবহৃত সময়কে কাজে লাগিয়ে সরিষা আবাদ করলে কৃষকরা অতিরিক্ত একটি ফসল ঘরে তুলতে পারবেন। এতে যেমন পতিত জমির ব্যবহার বাড়বে, তেমনি বোরো ক্ষতিগ্রস্ত হলেও কৃষকের আর্থিক ঝুঁকি কমবে। সেই সাথে উন্মোচিত হবে টেকসই ও লাভজনক শস্যক্রমের নতুন দিগন্ত। এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায়।
কিশোরগঞ্জের মিঠামইনের ৫ নং কেওয়ার জোর ইউ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে নিজের একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অর্থ সংক্রান্ত একটি বিষয়ে তাকে ‘মিসকোট’ করা হয়েছে দাবি করে তিনি বলেছেন, ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার বিষয়ে আমি কোনো অনুমতি বা ব্যাখ্যা দিইনি। এই ধরনের অপতথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সন্ধার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, আমাকে কোট করে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনকে সামনে রেখে ‘ক্বওমী’ ধারার কয়েকজন নেতা বিএনপি ও দলটির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রতি সমর্থন জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থনের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখা এবং ‘নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন।
একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আলেম জামাত-শিবিরের কর্মকা-ের সমালোচনা করেন। তাদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে ভিন্নমতাবলম্বী আল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছা অবসরে যাওয়া ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে সামরিক বাহিনীতে ফেরত নিতে বলা হয়েছে। আর বাকি কর্মকর্তাদের নিয়মিত চাকরির মেয়াদ শেষে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবসর দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে প্রতিরক্ষাসচিব আশরাফ উদ্দিনের সই রয়েছে। এতে বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনি পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশসমূহ- যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন- সেখান থেকে এসেছে ২৪০ জন। এ ছাড়া বিভিন্ন বৈশি^ক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবে।
পর্যবেক্ষক পাঠানো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম আদালতের এজলাসে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় নিষিদ্ধ উগ্রতাবাদী সংগঠন জেএমবি চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে থাকা আব্দুল মালেক। বিচার শেষে আব্দুল মালেকসহ তিনজনের ১৪ বছরের সাজা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে কারাগার থেকে পালিয়ে যায় আব্দুল মালেক। এখনো তার খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুধু আব্দুল মালেকই নন, কারাগার থেকে পালিয়ে যাওয়া সাতশর বেশি বন্দিকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে সন্ত্রাসবাদী ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ করেছে। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বড় অংশে এগিয়ে আছে। তবে অনেক আসনে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
উত্তরাঞ্চলের জেলার মধ্যে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থীরা বেশিরভাগ আসনে জিততে পারেন। দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি জয়ী হতে পারে, একটিতে জামায়াত এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর জয় সম্ভাবনা আছে। র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চীন-সম্পর্কিত মন্তব্য আবারও খ-ন করলো চীনা দূতাবাসের মুখপাত্র। সে বলেছে, মার্কিন রাষ্ট্রদূত আবারও পুরনো সুর গেয়েছে, চীন-বাংলাদেশ সম্পর্কের দিকে আঙুল তুলেছে এবং সাদা-কালো মিশ্রিত করছে। এই ধরনের মন্তব্য গোপন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে।
গত ২১ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট বলেছিলো, ‘দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন।
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করবেন কিনা- এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করবে। কারণ কাউকে অপজিশনে থাকতে হবে। একটা ব্যালেন্সড বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাল ভোট বলতে বোঝায় এমন ভোট, যা প্রকৃত ভোটার নিজে স্বেচ্ছায় দেননি। এটি হতে পারে- অন্য কেউ ভোটারের নাম ব্যবহার করে ভোট দিয়ে দেয়া। ভোটার উপস্থিত না থাকলেও ব্যালট বা ইভিএমে ভোট পড়ে যাওয়া। ভয়ভীতি বা জোর করে কাউকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা। কিংবা এক ব্যক্তি একাধিকবার ভোট দেয়া।
নির্বাচনী আইনে জাল ভোটকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৩ থেকে ৮৭ অনুচ্ছেদে- ভোটকেন্দ্রে বেআইনি আচরণ ও অপরাধের জন্য নির্বাচনী আইন অনুযায়ী সর্বোচ্চ সাত বছরের কারাদ-ের বিধান রয়েছে। পাশা বাকি অংশ পড়ুন...












