নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরে একটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় এক ব্যক্তিকে দুই বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।
দ-প্রাপ্ত ব্যক্তির নাম শামীমুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর এলাকার মজিবুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীমুল ইসলাম কুড়িগ্রামের ভোটার। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান বলেন, ভোট প্রদান দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। জনগণ নিশ্চিন্তে ও উৎসাহের সঙ্গে ভোট দিতে পারছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়।
এদিন সকালে সেনাপ্রধান ভোটারদের উৎসাহ এবং কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন। তিনি জান বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোটকেন্দ্রে গিয়ে আর ফেরা হলো না বাবু মিয়ার (৭০)। প্রিয় প্রার্থীকে ভোট দেয়ার শেষ ইচ্ছাটুকু অপূর্ণই রয়ে গেল। ব্যালটে সিল মারার আগেই মতু্যুর কোলে ঢলে পড়লেন তিনি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামেদ আলীর ছেলে বাবু মিয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন। বয়সের ভার আর জীবনের কষ্টসাধ্য সংগ্রাম সঙ্গী করেই সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। সেই ভিড়ের মধ্যেই শান্তভাবে ভোটার স্লিপ বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের (হাঁস) মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে ভোট চলাকালীন বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
সরজমিন হালিমপুর গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম কুতুবপুর থেকে আহতরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে পথিমধ্যে একদল লোক তাদের বাধা দেন। আতহরা প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালিয়ে কোপানো হয়। বাজিতপুর উপজেলা বিএনপির সা বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
রাতের ভোটের নজির একবার নয়, সিলেটে ঘটলো দু’বারই। রাতে কী হয়েছে কেউ জানেন না। বলা হচ্ছে- বাক্সে ব্যালট ভর্তির মহোৎসব হয়েছে সিলেটে। ২০১৮ সালের নির্বাচনে মধ্যরাতের আগে হঠাৎ করেই উত্তাপ সিলেটে। খবর রটে রাতেই হয়ে যাচ্ছে ভোট। সিলেট-১ আসনে তখন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট বাঁচাতে ছুটেছিলেন কেন্দ্রে কেন্দ্রে। ঢ়ুকতেই পারেননি। উল্টো হয়েছেন নাজেহাল। ঠিক ৮ বছরের মাথায় এসে তাকে একই ঘটনায় রাতে বের হতে হলো বাসা থেকে।
ব্লু-বার্ড স্কুল কেন্দ্রে দাঁড়িয়ে বললেন; এটা কী হচ্ছে? আওয়ামী লীগের দৃশ্যপট ফের ফিরিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। পেশাগত কারণে আগে কখনো ভোট দেওয়া হয়নি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ব্যালট বক্স ছিনতাই হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, ফলাফলের পর কেউ ঝামে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছে, দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালো হলেও এরপর থেকেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলাফলে কোনও ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সে এসব কথা বলেছে।
মনিরা শারমিন বলেছে, বেলা ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও এরপর থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছে, দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালো হলেও এরপর থেকেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলাফলে কোনও ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সে এসব কথা বলেছে।
মনিরা শারমিন বলেছে, বেলা ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও এরপর থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণ-অভ্যুত্থানে হাজারো শহীদ, গুম হওয়া মানুষের ত্যাগ ও সংগ্রামের উপর দাঁড়িয়ে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দীর্ঘদিন পর যেহেতু গণমানুষের ভোটের অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন তিনি। ভোটদান শেষে ইশরাক হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
তবে টিকাটুলির অভয় দাস লেনের কেন্দ্র শহীদ নবী স্কুল পরিদর্শনে এসে ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, এই কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে। এখানে একজনের ভোট আরেকজন দিয়ে গেছে। যদিও প্রিসাইডিং অফিসার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি দেখেছেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর সিদ্ধেশ^রী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছর হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে এ বছর তামাক চাষ বন্ধ নিশ্চিত করা সম্ভব হয়েছে। গত বছর এ অঞ্চলে ১১ জন তামাকচাষির প্রায় ২০ একর জমিতে তামাক চাষের তথ্য রেকর্ড করা হয়েছিল।
এতে আরও বলা হয়, বিশেষজ্ঞদের মতে, কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক ও হালদা অববাহিকায় তামাক চাষ দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজনন বাকি অংশ পড়ুন...












