পোস্টাল ভোট এসেছে ১১ লাখ ৪৩ হাজার
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫ টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১ জন প্রবাসীর। বাকি ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের ভোট।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
সালীম আহমাদ খান জানান, দুপুর ২ টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া, ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দেন। ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠায় ইসি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুর ২ টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেন।
এর মধ্যে ৬ লাখ ৭৪ হজার ৩৭৬ জন ভোট দিয়েছেন এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)