নিজস্ব সংবাদদাতা:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের ওপর হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এ বিধান চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
গতকাল বুধবার শুনানি শেষে বিচারক বজলুর রহমান ও বিচারক মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। তিনি বলেন, শুনানিতে বলেছি রিট আবেদনটি প্রি-ম্যাচিউরড (অপরিপক্ব)। কারণ যিনি রিট করেছেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল ফোনকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এক নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম কার্ড নিবন্ধিত থাকবে। বর্তমানে এই সীমা ১০টি।
নতুন নীতি কার্যকর হলে নির্ধারিত সীমার অতিরিক্ত সিম কার্ড নিষ্ক্রিয় করা হবে।
তবে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের জন্য বিশেষ সিরিজের সিম কার্ড আলাদা নিবন্ধন প্রক্রিয়ার ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর দেওয়া এক চিঠিতে দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশনের সংবিধান লঙ্ঘনের মতো কোনো অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমে যুক্ত হওয়া সমীচীন নয় বলে চিঠিতে জানায় দলটি।
সিইসিকে দেওয়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও ওবায়দুর রহমান চুন্নুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্পেশাল রেফারেন্স নং ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩৯ স্কোর নিয়ে সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল ইয়াওমুল আরভিয়া (বুধবার) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন ঢাকার দুই এলাকাসহ দেশের তিনটি এলাকার বাতাসের মান দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়ার বাতাস সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। একিউআই স্কোর ৩০০ পার করলে যেখানে বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উপদেষ্টা পরিষদের ৫২তম বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫ এর সংশোধন প্রস্তাব পাশ হয়েছে। এর মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মানবৃদ্ধি, এর রেগুলেশন এবং রাষ্ট্রের সার্ভেইলেন্স কাঠামোতে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
এই সংশোধনের মধ্যে কিছু প্রস্তাব হচ্ছে-
ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না এরকম বিধান রাখা হয়েছে। ২০১০ সালের বিতর্কিত সংশোধনের কাঠামো থেকে বেরিয়ে এসে বিটিআরসির স্বাধীনতা ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মেট্রোরেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর জানায়, মেট্রোরেলকে সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে গড়ে তুলতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকেই রাজধানীর মালিবাগ বাজারের ১০২৭ নম্বর ওএমএস (ওপেন মার্কেট সেল) দোকানের সামনে ভিড় করে হতদরিদ্র মানুষ। তবে ডিলার সায়েম আহমেদ বিজয় ক্রেতাদের জানিয়ে দেন, মামলার কারণে আজ থেকে এই কেন্দ্রে ওএমএস কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি বলেন, আপনারা সবাই চলে যান। আগামী সপ্তাহে খোঁজ নেবেন।
চাল ও আটা না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে করতে খালি হাতে ফিরে যান অনেকেই। কেউ কেউ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে গালাগালও করেন।
শুধু মালিবাগ বাজার নয়, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। ঢাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যেই প্রতিবেশী দেশটি থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাণিজ্যিক স্বার্থে ভারতের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বিশ্ববাজারে চালের দাম চড়া থাকা সত্তে¦ও ভারতের কাছ থেকে গতবারের চেয়েও কম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের সরকারি সেবা খাতগুলোর মধ্যে দুর্নীতির শীর্ষে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’ -এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে অন্তত ৬৩.২৯ শতাংশ নাগরিক দুর্নীতির শিকার হয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও দেখা যায়, দুর্নীতির তালিকায় বিআরটিএ-এর পরেই রয়েছে আইন-প্রয়োগকারী স বাকি অংশ পড়ুন...












