অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবী -হাইকোর্ট
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের ওপর হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এ বিধান চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
গতকাল বুধবার শুনানি শেষে বিচারক বজলুর রহমান ও বিচারক মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। তিনি বলেন, শুনানিতে বলেছি রিট আবেদনটি প্রি-ম্যাচিউরড (অপরিপক্ব)। কারণ যিনি রিট করেছেন তিনি কোনো প্রার্থী নন। আবার বলেছেন চুক্তিভিত্তিক চাকরি করতেন। কিন্তু আরপিও’র সংশ্লিষ্ট বিধানে আছে, যিনি চুক্তিভিত্তিক চাকরি করেন তিনিও তিন বছর অতিবাহিত না নির্বাচন করতে পারবেন না। এ কারণে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
আরপিও’র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আবু মোফাখখারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)