গণভোট আয়োজনকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে ইসিতে চিঠি
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর দেওয়া এক চিঠিতে দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশনের সংবিধান লঙ্ঘনের মতো কোনো অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমে যুক্ত হওয়া সমীচীন নয় বলে চিঠিতে জানায় দলটি।
সিইসিকে দেওয়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও ওবায়দুর রহমান চুন্নুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্পেশাল রেফারেন্স নং ১/২০২৪-এ ব্যক্ত মতামত অনুসারে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্র্বতীকালীন ব্যবস্থা হিসেবে অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণ করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনে করে, নির্বাহী কার্য পরিচালনার সীমা অতিক্রম করে অন্তর্র্বতীকালীন সরকারের গণভোট আয়োজনের মতো কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই। জাসদ মনে করে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(১)(খ) অনুসারে গণভোট আয়োজন বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করা অসাংবিধানিক। জাসদ আরো মনে করে যে, সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দশম ভাগের সংবিধান সংশোধন বিষয়ক অনুচ্ছেদ ১৪২(ক)(আ) অনুযায়ী অসাংবিধানিক। জাসদ মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান লঙ্ঘনের মতো কোনো অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমে যুক্ত হওয়া অসমীচিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত হবে না -আইআরজিসি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজা গণহত্যার মাঝেও দখলদার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত : অ্যামনেস্টির তথ্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধকোটি টাকা খরচ শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারণা ও প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানবপাচার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিবিড় পর্যবেক্ষণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল চালু না হওয়া নিয়ে প্রশ্ন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের কঠোর নির্দেশনা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)