অপরাধ দমনে কঠোর হচ্ছে বিটিআরসি, একই নামে নিবন্ধিত সিম নামছে পাঁচে
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল ফোনকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এক নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম কার্ড নিবন্ধিত থাকবে। বর্তমানে এই সীমা ১০টি।
নতুন নীতি কার্যকর হলে নির্ধারিত সীমার অতিরিক্ত সিম কার্ড নিষ্ক্রিয় করা হবে।
তবে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের জন্য বিশেষ সিরিজের সিম কার্ড আলাদা নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বিক্রির অনুমতি দেবে বিটিআরসি।
বিটিআরসি সূত্র জানায়, কিছু অসৎ বিক্রেতা সিম বিক্রির সময় গ্রাহকের অজান্তেই তাদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করে পরবর্তী সময়ে সেই তথ্য ব্যবহার করে অবৈধভাবে অতিরিক্ত সিম নিবন্ধন করছে। বিটিআরসির মনিটরিংয়ে এমন ঘটনাও ধরা পড়েছে, যেখানে এক ব্যক্তির নামে একদিনেই একাধিক সিম নিবন্ধন করা হয়েছে। এই অনিয়ম ঠেকাতেই নিয়ন্ত্রণ আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি এনআইডির বিপরীতে সিম নিবন্ধনের সংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করার প্রস্তাব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অনুমোদন দিলে ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নীতি কার্যকর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)