৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যেই প্রতিবেশী দেশটি থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাণিজ্যিক স্বার্থে ভারতের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বিশ্ববাজারে চালের দাম চড়া থাকা সত্তে¦ও ভারতের কাছ থেকে গতবারের চেয়েও কম দামে এই চাল পাওয়া যাচ্ছে। ভিয়েতনাম থেকে আমদানির তুলনায় ভারত থেকে আনা হলে প্রতি কেজিতে খরচ অন্তত ১০ টাকা কম হবে।
বৈঠকে কেবল চাল নয়, আসন্ন রমজান মাস সামনে রেখে আরও কিছু গুরুত্বপূর্ণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মরক্কো থেকে ৯০ হাজার টন টিএসপি সার এবং বিদেশ থেকে ১০ হাজার টন মসুর ডাল আনা হবে। এছাড়া সয়াবিনের বিকল্প হিসেবে প্রচুর পরিমাণে রাইস ব্র্যান অয়েল আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, রাজনৈতিক ইস্যু আর বাণিজ্যিক পলিসিকে আলাদা করে দেখতে হবে। জনসাধারণের সুবিধার্থে যেখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাবে, সরকার সেখান থেকেই তা সংগ্রহ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)