রাজধানীতে বন্ধ ওএমএস কার্যক্রম, বিপাকে হতদরিদ্র মানুষ
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকেই রাজধানীর মালিবাগ বাজারের ১০২৭ নম্বর ওএমএস (ওপেন মার্কেট সেল) দোকানের সামনে ভিড় করে হতদরিদ্র মানুষ। তবে ডিলার সায়েম আহমেদ বিজয় ক্রেতাদের জানিয়ে দেন, মামলার কারণে আজ থেকে এই কেন্দ্রে ওএমএস কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি বলেন, আপনারা সবাই চলে যান। আগামী সপ্তাহে খোঁজ নেবেন।
চাল ও আটা না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে করতে খালি হাতে ফিরে যান অনেকেই। কেউ কেউ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে গালাগালও করেন।
শুধু মালিবাগ বাজার নয়, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। ঢাকা রেশনিংয়ের আওতাধীন ডিলারদের দুই গ্রুপের মধ্যে বিরোধ ও সংশ্লিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনায় রাজধানীর একাধিক ওএমএস কেন্দ্রে আটা ও চাল বিক্রি বন্ধ রয়েছে।
এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরীর হাজারো হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ, যাদের বড় একটি অংশ ওএমএসের সাশ্রয়ী চাল ও আটার ওপর নির্ভরশীল।
তবে খাদ্য মন্ত্রণালয় বলছে, আদালতের নির্দেশনার কারণে বেশ কিছু কেন্দ্রে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী রবিবার থেকে সমাধান না হওয়া পযর্ন্ত বিকল্প ব্যবস্থাপনায় ওএমএস চালু রাখবে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য সচিব ফিরোজ সরকার বলেন, ‘ডিলারদের নিজেদের ঝামেলার কারণে মামলা হয়েছে। সে কারণে আদালতের নির্দেশনায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মামলা সংশ্লিষ্ট কেন্দ্রে ওএমএস কার্যক্রম বন্ধ রয়েছে। সমস্যার সমাধান না হওয়া পযর্ন্ত আগামী রবিবার থেকে বিকল্প ব্যবস্থাপনায় ওইসব কেন্দ্রে ওএমএস চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)