নিজস্ব সংবাদদাতা:
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সাতটি হাওর জেলায় দুই লাখ ৩৬ হাজারের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এই জেলাগুলো হলো-সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিম খান বলেন, ‘প্রতি বছর মৌসুমের মধ্যেই ফসল কাটার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার বাঁধ ভেঙে যাওয়া আর এপ্রিলে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে এই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি আরও জানান, হাওরাঞ্চলের মোট ফসলি জমির প্রায় ১১ শতাংশ বা ৪৯ হাজার ৭৩ হেক্টর জমির বোরো ধা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
ক্রুড অয়েল সরবরাহ পেতেই শুরু হলো দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। গতকাল জুমুয়াবার সকাল আটটার পরপর শুরু হয় ক্রুডের মজুত শেষ হওয়ায় সাময়িক বন্ধ হওয়া রিফাইনারিটি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ হাসনাত জানান, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হয়েছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ ৩৫.৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩০.৯৬ বিলিয়ন ডলার।
গতকাল জুমুয়াবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৭ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যেখানে গত বুধবার ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। জানা যায়, ২০১১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত।
গবেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ এ প্রসঙ্গে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
পাহাড়ের অধিকাংশ পরিবারেই ছোট-বড় কাজু বাগান আছে। কারো দুই-চারশ গাছ, আবার কারো ২০-৩০ একরজুড়ে হাজার হাজার গাছ আছে। এ বাদাম চাষে রোগবালাই ও উৎপাদন ব্যয় কম। তবে তুলনামূলক বেশি লাভ এবং বিক্রির নিশ্চয়তা থাকায় নতুন করে কাজুবাদাম চাষে ঝুঁকছেন অনেকেই। বর্তমানে খোসাসহ প্রতি মণ কাজুবাদাম সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
বান্দরবান কিষাণঘরের ব্যবস্থাপনা পরিচালক তারেকুল ইসলাম বলেন, ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি চালু করেছি। এখানে ৭৪ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের অর্থনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা ও ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে বিশেষ নীতি সহায়তার মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের জন্য আবেদন করার সুযোগ পাবেন। একই সঙ্গে আবেদন পাওয়ার তিন মাসের মধ্যে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে ইউরিয়া সার আমদানি বন্ধ। এতে আসন্ন আমন মৌসুমে দেশে ইউরিয়ার সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
আমন মৌসুমে দেশে ইউরিয়ার চাহিদা যেখানে ৬ লাখ ৬৫ হাজার টন, সেখানে এখন মজুদ আছে ৩ লাখ ৬১ হাজার টন। এটা নিরাপদ মজুদসীমার চেয়ে কম।
কৃষি খাত-সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প দেশ থেকে জরুরি ভিত্তিতে আমদানি করে মজুদ বাড়ানো না হলে আমন মৌসুমে সার সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কৃষক।
তবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বলছে, আমন মৌসুমে ইউরিয়া সারের সংকট হবে না। বিকল্প দেশ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
ভরা মৌসুমে আলুর মূল্যধসে চরম লোকসানের মুখে পড়েছেন চাষীরা। বৈরী আবহাওয়ায় শুরু হয়েছে পচন। এ পরিস্থিতিতে উপায় না পেয়ে অনেকেই রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন।
চাষিরা বলছেন, উৎপাদন খরচ কেজি প্রতি ১৩ থেকে ১৫ টাকা হলেও বর্তমানে আলু বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। এর সঙ্গে যুক্ত হয়েছে হিমাগার ভাড়া বৃদ্ধির চাপ। এ কারণে অনেক কৃষক আলু সংরক্ষণ না করে বাড়িতে রেখে দিলেও যার বড় অংশ পচে নষ্ট হচ্ছে। ফলে বর্তমান বাজারে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরে থাক, হিমাগার ভাড়া ও পরিবহন খরচ তোলাও দায় হয়ে পড়েছে।
সম্প্রতি রংপুর জ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে রাজস্ব বিভাগের কর্মচারী আমিনুল ইসলাম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেয়ার আগে সরকারি এই কর্মচারী তার মৃত্যুর জন্য এক ব্যাংক কর্মকর্তাকে দায়ী করে যায়।
আমিনুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সৈয়দপুর তহসিল অফিসের অফিস সহকারী। তার বাড়ি পাশের চাতুটিয়া গ্রামে।
আমিনুল উল্লেখ করে, গোপালপুর অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাদেক আরমান তাকে অনলাইন জুয়ায় আনেন। একপর্যায়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা ধার নেন। সেই টাকা তিনি আর ফেরত দিচ্ছিলেন না। উল্টো তার ক বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধানসম্মত নয় এবং এটি সংবিধানের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
খুলনা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির মিলানয়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে গতকাল জুমুয়াবার এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৭৩ সালের পর সংবিধান অনুযায়ী আদেশ জারির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। ফলে সেই ব্যবস্থাকে পাশ কাটিয়ে নতুন করে আদেশ জারি করা সম্পূর্ণ অসাংবিধানিক।
আইনমন্ত্রী বলেন, আগের যে আদেশ করার ক্ষমতা ছিল, সেটা ৭৩ সাল থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের মোট সরকারি ঋণের বোঝা ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার চাপ থেকে 'অর্থনীতিকে সুরক্ষিত রাখতে’ সরকার অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়িয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ত্রৈমাসিক বুলেটিনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকারের সময়কালে ঋণ নেওয়া হয়েছে ৩ লাখ কোটি টাকা।
বুলেটিনে জানানো হয়, ২০২৪ সালের জুন শেষে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার এক মাস আগে সরকারি ঋণ ছিল ১৮ লাখ.৯০ হাজার কোটি টাকা। ২০২২ সালের জুন শেষে ঋণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
অ বাকি অংশ পড়ুন...












