‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
টেকনাফ সংবাদদাতা:
বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর ফলে ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ আছে। যদিও এ বছর জ্বালানি সংকটের কারণে নিষেধাজ্ঞার দেড়-দুই মাস আগ থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পারেননি জেলেরা।
জেলেরা বলছেন, এ বছর দীর্ঘমেয়াদে একপ্রকার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তারা। টানা প্রায় চার মাস ধরে চরম খাদ্য সংকট এবং আর্থিক দুরাবস্থায় পড়েছেন তারা। জীবিকার একমাত্র অবলম্বন বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ জেলের পরিবারে নেমেছে অনিশ্চয়তা। মিয়ানমার সীমান্তে আরকান আর্মির অস্থিরতা, জেলেদের ধরে নিয়ে যাওয়া, জ্বালানি সংকট এবং এখন চলা নিষেধাজ্ঞার কবলে পড়ে টেকনাফের কয়েক হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন।
টেকনাফ পৌর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত শাহপরীর দ্বীপ। দ্বীপটির অধিকাংশ বাসিন্দা জেলে। যারা নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ মাছ ধরার নৌকা রয়েছে। ছয়টি ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের জীবিকার মূল অবকাঠামো। তবে গত এক বছর ধরে সীমান্তে আরাকান আর্মির তৎপরতা, জ্বালানি সংকট এবং ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞাসহ সবমিলিয়ে চরম অর্থকষ্টে পড়েছেন এখানকার জেলেরা।
শাহপরীর দ্বীপের রহিম উল্লাহ প্রায় ২০ বছর ধরে নাফ নদী ও সাগরে মাছ শিকার করে সংসার চালাচ্ছেন। তিনি বলেন, ‘এতদিন আরাকান আর্মির কারণে ঠিকমতো মাছ ধরতে পারিনি। এরপর জ্বালানি সংকট, এখন আবার নিষেধাজ্ঞা চলছে। সবমিলিয়ে আমরা খুব বিপদে আছি। আমার পরিবারের সদস্য আট জন। মাছ ধরাই একমাত্র আয়ের উৎস। এখন মাছ ধরতে পারছি না। গত চার মাস ধরে এই অবস্থা চলছে। এত খারাপ সময় আর আসেনি। সংসার আর চলছে না। কোনোমতে খেয়ে না খেয়ে দিন পার করছি।’
শাহপরীর দ্বীপ পশ্চিম ঘাটের প্রধান আব্দুর গফুর বলেন, ‘জেলেদের খারাপ সময় যাচ্ছে। ৫৮ দিনের নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা কীভাবে সংসার চালাবে সেটাই বড় দুশ্চিন্তা। এর আগেই অন্যান্য বছরের তুলনায় এবার জ্বালানি সংকট এবং সীমান্তে অস্থিরতার কারণে জেলেরা চার মাস মাছ ধরতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘নিবন্ধিত হাজারো জেলে কোনও সহায়তা পায় না। নিবন্ধিত জেলেরা মাঝেমধ্যে কিছু চাল সহায়তা পেলেও তা দিয়ে সংসার চলে না। দাদনের কবলে জর্জরিত অনেকে। ফলে অধিকাংশ জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখানকার জেলেরা এখনও জীবিকার অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও প্রাকৃতিক ঝুঁকির সঙ্গে লড়াই করে যাচ্ছে। অথচ জেলেদের এই কষ্ট নিয়ে কেউ ভাবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












