তিস্তা চুক্তি নিয়ে নতুন আশায় উত্তরের মানুষ
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। জানা যায়, ২০১১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত।
গবেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ এ প্রসঙ্গে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দোহাই দিয়ে তিস্তার পানি বণ্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেয়া যে, “মমতার কারণেই তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি, আমরা ক্ষমতা গ্রহণের পরপরই তিস্তার পানি বণ্টন চুক্তি আমরা করেছি”।’
উজান-ভাটির এই অসম পানিপ্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বর্তমান বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও এই প্রকল্পটি জায়গা পাওয়ায় তিস্তা নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন।
রংপুরের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেন, ‘দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে এড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ।’
সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনা আর সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)