দেড়শ কোটি টাকার ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুট। দীর্ঘ সময় অচল থাকার পর এই নৌরুটের প্রাণ ফেরাতে ফেরি চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিআইডব্লিউটিএ। প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে দুই পাড়ে নির্মাণ করা হয়েছিল দুটি ফেরিঘাট টার্মিনাল। তবে নাব্য সংকটে ফেরি চালু করতে না পারায় দীর্ঘ সময় পর টার্মিনালটিতে শুরু হয়েছে ড্রেজার বেইজের কার্যক্রম।
২০২১ সালে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চালাতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রায় পাঁচ বছর ধরে টার্মিনালটি অব্যবহৃত পড়ে থাকার পর অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে এখানে ড্রেজার বেইজের কার্যক্রম শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাব্য সংকটের কারণে শুষ্ক মৌসুমে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। জহুরুল ইসলাম নামের এক ভুক্তভোগী মাঝি বলেন, ‘নদীর প্রতিটি জায়গায় চর জেগেছে। নৌকা চলার কোনো পথ নেই। নদী খনন করতে হবে। একটি নৌকা বালুচরে আটকে থাকলে তিন-সাড়ে তিন ঘণ্টা বসে থাকতে হয়। নদীটির গতিপথ নির্দিষ্ট করে দেয়ার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে।’
আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, শুধু বালাসী-দেওয়ানগঞ্জ নৌরুটটি খনন করলেই অন্যান্য চরের রুটগুলোও ভালো হয়ে যাবে।
বিআইডব্লিউটিএর বালাসী ড্রেজার বেইজের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শরিফুল ইসলাম বলেন, ‘মূলত এখান থেকে চিলমারী-রৌমারী, বালাসী-বাহাদুরাবাদ, চিলমারী-দইখাওয়া, নুনখাওয়া থেকে সারিয়াকান্দি-জামালপুর এবং সিরাজগঞ্জের মেঘাইঘাট থেকে টাঙ্গাইল নৌরুটে খননকাজ পরিচালনা করবে বিআইডব্লিউটিএ। নৌরুট সচল রাখতে এলাকার মানুষের চাহিদা ও সুবিধার্থে যেখানে প্রয়োজন, সেখানেই আমরা ড্রেজিং করব। ভবিষ্যতে পুরো নৌরুট পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
জানা গেছে, এই অঞ্চলের নদ-নদীগুলো খননের জন্য ছয়টি ড্রেজার, পাঁচটি ক্রেন, দুটি টাগবোট, একটি মাল্টিপারপাস বার্জ ও দুটি এক্সকাভেটর নিয়ে ড্রেজার বেইজের কার্যক্রম শুরু হয়েছে। তবে এখানে প্রয়োজনীয় নৌযানসহ যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। এছাড়া ২৫ জন জনবলের জায়গায় কাজ করছেন মাত্র ১৩ জন। কার্যক্রম পুরোপুরি সচল করতে আরও অন্তত আটটি ড্রেজারসহ সহায়ক নৌযানের প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)