ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা, উল্টো কমেছে ৭১ হাজার মে. টন
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষার কথা বলে বছরে তিন বার বড় সময় ধরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এই সময়ে জেলেরা বেকার হয়ে পড়েন। অনেকে দুঃখ-কষ্টে জীবনযাপন করেন। কেউ কেউ প্রশ্ন করেন, আসলে নিষেধাজ্ঞার ফলে কতটা বেড়েছে ইলিশের উৎপাদন।
কিন্তু পরিসংখ্যান বলছে, গত দুই বছরে ইলিশের উৎপাদন কমেছে ৭১ হাজার মেট্রিক টন।
বিভিন্ন সময়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা সম্পর্কে জানা গেছে, অক্টোবর মাসে সারা দেশে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন ৮ মাস দেশব্যাপী ২৫ সেন্টিমিটারের (১০ ইঞ্চি) কম দৈর্ঘ্যরে ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকে। বঙ্গোপসাগরে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় ও পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এত এত নিষেধাজ্ঞার ফল সম্পর্কে মৎস্য কর্মকর্তারা বলছেন, ২০২৩-২৪ অর্থবছরে ৭ দশমিক ৩৩ শতাংশ ইলিশের উৎপাদন কমে উৎপাদন দাঁড়ায় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে ৫ লাখ মেট্রিক টনে নেমেছে।
গত দুই বছরে ইলিশের উৎপাদন কমার কারণ জানতে চাইলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ দাবি করেন, প্রাকৃতিকভাবে উৎপাদিত সব জাতের মাছের পরিমাণ কমছে। কারণ পানির সংকট। নাব্যতার সংকট। সঙ্গে নদী ও সাগর দূষণ তো আছেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)