মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর পাড়া-মহল্লার দোকানে এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। এক মাস আগেও ফার্মের মুরগির ডিমের ডজন ছিল ১০৫ থেকে ১১০ টাকা। সে হিসাবে মাসের ব্যবধানে ডজনে দাম বেড়েছে প্রায় ৫০ টাকা।
গত তিন সপ্তাহ ডিমের বাজার উর্ধ্বমুখী। মূলত গত মাসের মাঝামাঝি বাড়তে শুরু করে ডিমের দাম। এরপর থেকে ধারাবাহিক বেড়েই চলছে। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৪০ টাকা। আজ সেটা আরও ১০ থেকে ১৫ টাকা বেড়ে দেড়শ পার করেছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাজধানীর বড় বাজারগুলোতে ফার্মের মুরগির বাদামি রঙের প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে। সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।
রামপুরার ভাই ভাই স্টোরের জামাল হোসেন বলেন, পাইকারিতে প্রায় প্রতিদিন ডিমের দাম বাড়ছে। গত দু-তিন সপ্তাহে পাইকারি বাজার টানা ঊর্ধ্বমুখী।
কারওয়ান বাজারের তেজগাঁও আড়তের ডিম ব্যবসায়ী মিজানুর রহমান জানান, এখন পাইকারি প্রতি একশ লাল ডিম এক হাজার ১৮০ থেকে এক হাজার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তিন-চারদিন আগেও যা এক হাজার ১৫০ টাকা ছিল।
তিনি বলেন, সারা দেশে বৃষ্টির কারণে ডিমের সরবরাহ কমেছে। প্রত্যন্ত এলাকার খামার থেকে ঠিকমতো ডিম আসছে না।
আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে সবজির দাম বেশি থাকার কারণেও বেড়েছে ডিমের চাহিদা। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরও প্রভাব পড়েছে ডিমের দামে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)