‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধানের সঙ্গে প্রতারণা’
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধানসম্মত নয় এবং এটি সংবিধানের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
খুলনা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির মিলানয়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে গতকাল জুমুয়াবার এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৭৩ সালের পর সংবিধান অনুযায়ী আদেশ জারির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। ফলে সেই ব্যবস্থাকে পাশ কাটিয়ে নতুন করে আদেশ জারি করা সম্পূর্ণ অসাংবিধানিক।
আইনমন্ত্রী বলেন, আগের যে আদেশ করার ক্ষমতা ছিল, সেটা ৭৩ সাল থেকেই চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন সেই সাংবিধানিক বাস্তবতা বাদ দিয়ে আবার আদেশ জারি করে একটি ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছে। আইনের ভাষায় এটাকে বলা যায় ফ্রড অন দ্যা কন্সটিটিউশান। ফলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিজেই অবৈধ।
গণভোট অধ্যাদেশ বা রেফারেন্ডাম অর্ডিন্যান্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী বলেন, “এই অধ্যাদেশ দুই কারণে শুরু থেকেই অবৈধ।
“প্রথমত, যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কার্যকর করার জন্য গণভোট অধ্যাদেশ আনা হয়েছে, সেই মূল আদেশই যদি অসাংবিধানিক হয়, তাহলে তার ভিত্তিতে তৈরি অধ্যাদেশও বৈধ হতে পারে না।
দ্বিতীয়ত, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী এমন কোনো অধ্যাদেশ জারি করা যায় না, যার মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংবিধান সংশোধন করা হয়। অথচ গণভোট অধ্যাদেশের উদ্দেশ্যই ছিল সংবিধান সংশোধনের সমতুল্য ব্যবস্থা তৈরি করা”।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)